এক্সপ্লোর

Cyber Fraud: অ্যাপের মাধ্যমে ঋণ নিতে গিয়েই বিপত্তি, ব্ল্যাকমেলে ৭ লক্ষ টাকা খোয়ালেন মহিলা

অ্যাপের মাধ্যমে অনলাইনে ঋণ নিতে গিয়ে প্রতারণার শিকার হন এক মহিলা। হুমকি ও ব্ল্যাকমেলের অভিযোগ। অভিযোগ, ব্ল্যাকমেলের কারণে দিতে হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শহরে ফের প্রতারণার (Fraud) অভিযোগ। ঋণ (Loan) নিতে গিয়ে প্রতারণা ও ব্ল্যাকমেলের Blackmail) ফাঁদে পড়ে প্রায় ৭ লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ। দুর্গানগরের (Durganagar) বাসিন্দা এক মহিলা গত ১৮ ডিসেম্বর লেকটাউন থানায় (Laketown Police Station) দায়ের করেছেন অভিযোগ। তাঁর দাবি, তারপরেও ব্ল্যাকমেল ও হুমকি ফোন বন্ধ হয়নি।

অ্যাপের মাধ্যমে অনলাইনে ঋণ নিতে গিয়ে প্রতারণার (Cyber Fraud Case) শিকার এক মহিলা। হুমকি ও ব্ল্যাকমেলের অভিযোগ। অভিযোগ, ব্ল্যাকমেলের কারণে দিতে হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা।
  
উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দুর্গানগরের বাসিন্দা কাবেরী সাহা। গত বছরের এপ্রিলে বাবার অসুস্থতার জন্য সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে একটি অনলাইন ঋণ দেওয়ার অ্যাপ ডাউনলোড করেন। আবেদন করেন ঋণ নেওয়ার।  তারপরই জড়িয়ে পড়েন প্রতারণা ও ব্ল্যাকমেলের এক ভয়ঙ্কর ফাঁদে। 

অভিযোগকারিণীর দাবি, তিনি আবেদন করেন ১ লক্ষ টাকা ঋণের। কিন্তু তাঁকে মাত্র ৪ হাজার টাকা দেওয়া হয়। তারপরই কয়েকগুণ বেশি টাকা ফেরতের দাবিতে তাঁকে হুমকি দেওয়া ও ব্ল্যাকমেল করা শুরু হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন: বাস আটকে বিক্ষোভ স্টার্টারদের, সলপে হয়রানি শিকার সাধারণ মানুষ 

অভিযোগকারিণী কাবেরী সাহা জানিয়েছেন, আমাকে ৪ হাজার টাকা দিয়ে ৭ দিনের মধ্যে ১০ হাজার টাকা দিতে বলা হয়।  বলে, আমার কন্যাক্ট লিস্টে যত নম্বর আছে, সব তাদের কাছে চলে গেছে। টাকা না দিলে পরিচিতদের কাছে মেসেজ পাঠানো হবে বলে হুমকি দেয়।

অভিযোগ, টাকা শোধ দেওয়ার জন্য তিনি একইভাবে অন্য অ্যাপের মাধ্যমে ঋণ নিতে যান। সেখানেও একই ফাঁদ। জোর করে টাকা আদায়ের জন্য মহিলাকে হুমকি দেওয়া শুরু হয়। মহিলার দাবি, বাধ্য হয়ে একের পর এক অ্যাপ-এর মাধ্যমে ঋণ নিতে শুরু করেন তিনি।  
 
মানসম্মানের ভয়ে এইভাবে টাকা ধার করতে শুরু করি। টাকা দিলেও নিস্তার মেলেনি। ক্রমাগত হুমকি দেওয়া হয়েছে। বলেছে পরিচিতদের কাছে অশালীন ছবি তৈরি করে, অশ্লীল মেসেজ পাঠিয়ে দেবে।

এ প্রসঙ্গে সাইবার আইন বিশেষজ্ঞ তাপস চট্টোপাধ্যায় বলেন, শেষপর্যন্ত গত ১৮ ডিসেম্বর লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন তিনি।  বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে সেই অভিযোগ পৌঁছেছে। 

অভিযোগকারিণীর দাবি, এর পর তিনি টাকা দেওয়া বন্ধ করলেও হুমকি থামেনি। কীভাবে এই ভয়ঙ্কর জাল থেকে মুক্তি পাবেন, তা ভেবে পাচ্ছেন না তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget