এক্সপ্লোর

Howrah News: বাস আটকে বিক্ষোভ স্টার্টারদের, সলপে হয়রানি শিকার সাধারণ মানুষ

Howrah News: বিক্ষোভকারী স্টার্টারদের অভিযোগ, বাসের মালিক প্রত্যেক মাসে চালক এবং কন্ডাক্টররে হাত দিয়ে বেতন পাঠিয়ে দেন তাঁদের কাছে। কিন্তু নতুন বছরের শুরুতেই নয়া নিয়মের ঘোষণা হয়।

সুনীত হালদার, হাওড়া: করোনার মধ্যেও দিন রাত খেটে চলেছেন। কত শত মানুষের সংস্পর্শে আসছেন রোজ। অথচ বেতনের বেলায় যত গড়িমসি, নিয়ম-কানুনের বেড়াজাল (Starters Protest)। সময়ে হাতে টাকা পাওয়াই দুষ্কর। তাই নিয়ে এ বার প্রতিবাদে নামলেন বাসস্ট্যান্ডে (Bus Stop) গুমটির দায়িত্ব সামলানো স্টার্টাররা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা।

শুক্রবার হাওড়ার (Howrah News) ডোমজুড়ের সলপ বাজারে বিক্ষোভ দেখান স্টার্টাররা। তার জেরে ডোমজুড়ের সলপ বাজার থেকে নাগেরবাজার রুটে ১৮টি বেসরকারি বাস আটকে যায়। তাতে বিপাকে পড়েন কয়েক হাজার নিত্যযাত্রী।  সকালে অফিসে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে তাঁরা দেখেন, পর পর একাধিক বেসরকারি বাস দাঁড়িয়ে রয়েছে।

বিক্ষোভকারী স্টার্টারদের অভিযোগ, বাসের মালিক প্রত্যেক মাসে চালক এবং কন্ডাক্টররে হাত দিয়ে বেতন পাঠিয়ে দেন তাঁদের কাছে। কিন্তু নতুন বছরের শুরুতেই নয়া নিয়মের ঘোষণা হয়। জানানো হয়, নাগেরবাজার গিয়ে ভাইচারে সই করে বেতন তুলতে হবে প্রত্যেককে।

আরও পড়ুন: Municipal Election 2022: সামনেই পুরভোট, শিলিগুড়িতে জমজমাট প্রচারে বিজেপি-সিপিএম-তৃণমূল

এতেই আপত্তি স্টার্টারদের। এ দিন স্ট্যান্ডে এলেও কাজে যোগ দেননি তাঁরা। বাস আটকে বিক্ষোভ দেখান সকলে মিলে। বিক্ষোভকারীদের প্রতি সমব্যথী হতে দেখা গিয়েছে নিত্যযাত্রীদেরও। তাঁদের যুক্তি, বাস না চলায় সমস্যায় পড়ছেন বটে, কিন্তু স্টার্টাররা যেহেতু কমিশনের উপর কাজ করেন, তাই তাঁদের টাকার ব্যাপারটা মিটে যাওয়া উচিত। বাস না চললেও কমিশন পাবেন না স্টার্টাররা। তাই শীঘ্র দু’পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যাক বলে চান সাধারণ মানুষ। বাসের চালক এবং কন্ডাক্টররাও এ ব্যাপারে একমত।

এরা গে, গতবছর করোনার প্রকোপে সবচেযে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এই স্টার্টাররাই। দিনভর হাজার মানুষের সংস্পর্শে আসায় তাঁদের অনেকেই সংক্রমিত হয়ে পড়েছিলেন। তার জেরে, আহিরীটোলা থেকে উত্তর কলকাতার অরবিন্দ সেতু, উল্টোডাঙা রেল স্টেশন, লেক টাউন, ভিআইপি রোড, রাজারহাট হয়ে খড়িবাড়ি রুটের বাস বন্ধ হয়ে যায়। করোনার তৃতীয় ঢেউ বলে যাকে সন্দেহ করা হচ্ছে, তার প্রকোপ নিয়েও আতঙ্কিত স্টার্টাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget