এক্সপ্লোর

North 24 Parganas: মুখোমুখি মঞ্চে তাপস-দিলীপ, দেখা গেল সৌজন্যের ছবি, পরে জুড়ল কটাক্ষও

Dilip Ghosh: মঞ্চ থেকে নামতেই কটাক্ষ ছুড়েছেন দিলীপ ঘোষ, পাল্টা কটাক্ষ তাপস রায়েরও।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাস্তার এপারে দিলীপ ঘোষ, ওপারে তাপস রায়। বরানগরের টবিন রোডে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে মুখোমুখি তৃণমূল বিধায়ক তাপস রায় ও বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজনৈতিক সৌজন্য বজায় রেখেও তাপস রায়কে উদ্দেশ্য করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। পাল্টা বিজেপি সাংসদকে ঘর সামলাবার পরামর্শ বরানগরের তৃণমূল বিধায়কের।

সৌজন্যের ছবি:
একই সময়ে, রাস্তার একপাড়ের মঞ্চে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, আরেক পাড়ের মঞ্চে তৃণমূল বিধায়ক তাপস রায়। মঙ্গলবার বরানগরে দুই নেতার সৌজন্য এবং সংঘাত দুইয়েরই সাক্ষী থাকলেন দর্শকরা। মঞ্চে দিলীপের বক্তব্য শেষ হওয়ার জন্য অপেক্ষা করেন তাপস রায়। দিলীপও শুভেচ্ছা জানান তাপসকে। মঞ্চ থেকেই নেমেই অবশ্য পরস্পরের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন তাঁরা। মঙ্গলবার টবিন রোডে বিজেপি প্রভাবিত লোটাস রিক্রিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন দিলীপ ঘোষ। সেই সময়েই রাস্তার ঠিক উল্টোপাড়ে তৃণমূল প্রভাবিত একটি পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন তাপস রায়। দিলীপ ঘোষ যখন রাস্তার একপাড়ের মঞ্চে বক্তব্য রাখছেন, তখন উল্টোদিকের মঞ্চে মাইক দাঁড়িয়ে দাঁড়িয়ে, অপেক্ষা করতে দেখা যায় তাপস রায়কে। কিছুক্ষণ পর খানিকটা রসিকতার সুরেই, বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্যের মধ্যে, বলে ওঠেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তিনি বলেন, 'সব কথা এখানে বলে দিও না। আরও অনেক জায়গায় যেতে হবে তো।' উত্তরে দিলীপ ঘোষের দিক থেকেও আসে সহাস্য উত্তর। তিনি বলেন, 'আমি শেষ করলে আপনি শুরু করবেন তাপসদা। আমি আগে শুরু করেছি। পাঁচ মিনিটে শেষ করব। আমার বন্ধু তাপস রায় এসেছেন। তাঁকে বিজয়া, দীপাবলির শুভেচ্ছা জোড় করে।'

শেষপাতে কটাক্ষ:
তবে শুরুটা সৌজন্য দিয়ে হলেও, শেষ অবধি সংঘাত এড়ানো যায়নি। মঙ্গলবার মঞ্চের ওপর থেকে তাপস রায়কে শুভেচ্ছা জানালেও, মঞ্চ থেকে নেমে তা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। জবাবে পাল্টা দিতে ছাড়েননি বরাহনগরের তৃণমূল বিধায়কও। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'তাপসদা আমার সঙ্গে সৌজন্য রাখে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে রাখেন না। তাপসদা ভদ্র লোক, বন্ধুত্ব আছে, উনি সৌজন্যতা দেখিয়েছেন। আমার বক্তব্য শুরু হওয়ার পর উনি দাঁড়িয়েছিলেন। এই সৌজন্যতা বাকিরা দেখে শিখুক'। পাল্টা তাপস রায় বলেন, 'দিলীপ চাচা আপনা প্রাণ বাঁচা। নিজেদের ঝমেলা থামা। বাংলায় যে সৌজন্যতা আছে আজকে ওদের আমরা দেখিয়ে দিয়েছি।'

আরও পড়ুন: সিবিআই স্ক্যানারে অনুব্রতর লটারি-জয়, কে কিনেছেন টিকিট? চলছে খোঁজ

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget