এক্সপ্লোর

North 24 Pargana: প্রতিশ্রুতি মতো চাকরি মেলেনি, দখল উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন, ভোগান্তি রোগীদের

North 24 Pargana News: চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের ২২টি সংসদের প্রায় ৮ হাজার মানুষ এই উপ স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: আইনি জটিলতা। আর তার জেরেই থমকে রয়েছে উত্তর ২৪ পরগনার গোঁসাইপুর উপস্বাস্থ্য কেন্দ্রের কাজ। উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন রয়েছে। কিন্তু সেই ভবনে পরিষেবা দেওয়া যাচ্ছে না। কারণ সেখানে বসবাস করছে একটি পরিবার। সেখান থেকে তাঁদের তোলা যাচ্ছে না। কেন এমন ঘটনা? 

কী সমস্যা:
স্থানীয় পঞ্চায়েত সদস্য হাবিব রেজা চৌধুরী জানান, এই স্বাস্থ্যকেন্দ্রের ভবনে একটি পরিবার বসবাস করছে। স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি ৩ নাবালিকা কন্যা সন্তানের নামে রয়েছে। তাঁর দাবি, ওই পরিবারের পুরুষ সদস্য মানসিক ভারসাম্যহীন। ওই ব্যক্তির স্ত্রী বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে সংসার চালান। যে জমিতে স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে সেটি ওই পরিবারের জমি। সেখানে স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠলে ওই পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি না মেটানোয় ওই পরিবার স্বাস্থ্যকেন্দ্র দখল করে রেখেছে। ফলে প্রশাসনিক জটে ওই স্বাস্থ্যকেন্দ্র ভবনের ব্যবহার এখন বিশবাঁও জলে।

প্রবল ভোগান্তি:
চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের ২২টি সংসদের প্রায় ৮ হাজার মানুষ এই উপ স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। সেখানে স্বাস্থ্যকর্মীদের কখনও খোলা আকাশের নিচে, কখনও বাসস্টপে, কখনও পঞ্চায়েত অফিসে স্বাস্থ্যকেন্দ্রের কাজ চালাতে হচ্ছে। একাধিকবার ব্লক স্বাস্থ্য স্বাস্থ্য আধিকারিক, বিডিও ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে লিখিতভাবে জানিয়েও উপ স্বাস্থ্যকেন্দ্র দখল মুক্ত করা যায়নি বলে অভিযোগ চাঁপাতলার প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর। গোঁসাইপুর উপ স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য কর্মী রুনা খাতুন বলেন, 'একাধিকবার স্বাস্থ্য দফতরে ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছি, কোনও কাজ হয়নি। বর্ষার সময় গর্ভবতী মায়েদের নিয়ে খুব সমস্যার মধ্যে দিন কাটাতে হয়। অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রটি দখল মুক্ত করা হলে আমরা উপকৃত হব।'

রাজনৈতিক তরজা:
গোটা ঘটনায় বিজেপি কটাক্ষ করেছে। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেন, 'তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণে ওই স্বাস্থ্যকেন্দ্র দখলমুক্ত করা যাচ্ছে না। এক গোষ্ঠী চাইছে ওই পরিবারটি স্বাস্থ্যকেন্দ্রে বসবাস করুক, অপর গোষ্ঠী চাইছে উচ্ছেদ করতে। এই কারণে হাজার হাজার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।'

দেগঙ্গা পঞ্চায়েত সমিতির জনসাস্থ্যের কর্মাধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক বলেন, 'এ বিষয় নিয়ে বিডিও ব্লক স্বাস্থ্য আধিকার ও জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে আমরা দ্রুতই বিষয়টি খতিয়ে দেখে উপ-স্বাস্থ্য কেন্দ্রটি দখল মুক্ত করব।'

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে নজিরবিহীনকাণ্ড, মাধ্যমিকের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যায় ঢের ফারাক, জানা গেল কারণও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget