এক্সপ্লোর

Higher Secondary Examination 2023: উচ্চ মাধ্যমিকে নজিরবিহীনকাণ্ড, মাধ্যমিকের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যায় ঢের ফারাক, জানা গেল কারণও

West Bengal HS Exam: সচরাচর দেখা যায় যে, বরাবর উচ্চ মাধ্যমিকের চেয়ে মাধ্যমিক পরীক্ষাতেই পরীক্ষার্থীর সংখ্যা বেশি থেকেছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নজিরবিহীন কাণ্ড এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Examination 2023)। রেওয়াজ ভেঙে, এ বছর মাধ্যমিকের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (West Bengal HS Exam)। উচ্চ মাধ্যমিকে এ বার পরীক্ষা দেবেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। সেই তুলনায় মাধ্যমিক পরীক্ষায় এ বারে পরীক্ষার্থীর সংখ্যা মেরেকেটে ৭ লক্ষ (Madhyamik Exam 2023)। 

মাধ্যমিক পরীক্ষায় এ বারে পরীক্ষার্থীর সংখ্যা মেরেকেটে ৭ লক্ষ

সচরাচর দেখা যায় যে, বরাবর উচ্চ মাধ্যমিকের চেয়ে মাধ্যমিক পরীক্ষাতেই পরীক্ষার্থীর সংখ্যা বেশি থেকেছে। এই প্রথম উলটপুরাণ হতে চলেছে। যদিও এর জন্য করোনার জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতিতেই দায়ি করছেন শিক্ষাবিদরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও তেমনই মনে করছে। তাদের মতে, করোনার সময় মাধ্যমিকে ১০০ শতাংশ পাস করানোতেই এমন নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে (HS Exam 2023)।

অর্থাৎ এ বারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিকের চেয়ে প্রায় দেড় লক্ষ বেশি। যদিও ধারাবাহিক ভাবে এতদিন মাধ্যমিকেই পরীক্ষার্থীর সংখ্যা থেকেছে। কখনও কখনও তা ১০ এমনকি ১১ লক্ষেও পৌঁছে যেতে দেখা গিয়েছে। ২০২১ সালে করোনার জেরে সকলকে পাস করিয়ে দেওয়ার নীতিই এই রদবদলের কারণ বলে মনে করা হচ্ছে। তাতে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে গিয়েছে বলে মত শিক্ষাবিদদের। 

আরও পড়ুন: Justice Abhijit Ganguly: গ্রুপ ডি-তে ২.৮ হাজার চাকরি বাতিলের নির্দেশ, 'পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে আনব', ডিআই-কে হুঁশিয়ারি বিচারপতির

আগামী ১৪ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বাংলায়। পরীক্ষা শেষ হচ্ছে ২৭ মার্চ। এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত পরীক্ষার্থীরা। তার মধ্যেই এমন অভাবনীয় তথ্য সামনে এল। তার জন্য ৬ মার্চ সকাল ১১টা থেকে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হবে। শুরুতে যদিও ১ মার্চ অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন মাধ্যমিক পরীক্ষা থাকায় পরে দিন পাল্টানো হয়। 

আগামী ১৪ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বাংলায়

এর আগে, করোনাকালে ২০২০ সালে শুরু হয়েও মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক। করোনা আবহে ২০২১-এ পরীক্ষাই হয়নি। এই বছর পরীক্ষা হলেও, এই প্রথম বার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এ বার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget