এক্সপ্লোর

Mamata Banerjee Security: কামদুনি, নন্দীগ্রাম থেকে কালীঘাট, কেন বার বার মমতার নিরাপত্তায় ফাঁক!

Mamata Banerjee Update: বাংলার মুখ্যমন্ত্রীর জন্য জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বরাদ্দ রয়েছে। তা সত্ত্বেও বার বার তাঁর নিরাপত্তায় গলদের অভিযোগ উঠে এসেছে।

কলকাত: রাতের অন্ধকারে গার্ডরেল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশই শুধু নয়, দিনের আলো ফোটার আগে পর্যন্ত নজর এড়িয়ে রয়েও গেলেন। কালীঘাটে (Kalighat News) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে এহেন 'অনুপ্রবেশ' ঘিরে তুঙ্গে বিতর্ক। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় (Mamata Banerjee Security) এমন গাফিলতি হয় কী ভাবে, উঠছে প্রশ্ন। কিন্তু শুধু বাড়ি নয়, কলকাতার বাইরেও বারবার প্রশ্নের মুখে পড়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। কখনও রামপুরহাট (Rampurhat), তো কখনও নন্দীগ্রাম (Nandigram), বার বার অনভিপ্রেত ঘটনা সামনে এসেছে। 

আগেও একাধিক বার মমতার নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার অভিযোগ

বাংলার মুখ্যমন্ত্রীর জন্য জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বরাদ্দ রয়েছে। তা সত্ত্বেও বার বার তাঁর নিরাপত্তায় গলদের অভিযোগ উঠে এসেছে। জেলে সফরের সময় অতীতে একাধিক বার এমন ঘটনা ঘটেছে। এর মধ্যে সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে রামপুরহাটের কথা বলা যায়। বগটুই হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় সেখানে যান মমতা। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক পদস্থ কর্তা। কিন্তু বগটুইয়ে যেখানে দাঁড়িয়ে গ্রামবাসীদের সঙ্গে কথআ বলছিলেন মমতা, সেই জায়গা থেকে মাত্র ১২৫ মিটার দূরে মাটিতে পোঁতা ছিল বোমা। বেশ কয়েক দিন পর তা উদ্ধার হয়। 

২০২১ সালের বিধানসভা নির্বানের আগে নন্দীগ্রামে গিয়ে আহত হন মমতা। ভোটের প্রচারে সেখানে গিয়েছিলেন তিনি। সেই সময় পায়ে চোট পান। তার জেরে হাঁটাচল বন্ধ গিয়েছিল তাঁর। প্রচার সারতে হয় হুইল চেয়ারে বসেই। আঘাত পাওয়া নিয়ে খোদ মমতা সেই সময় চক্রান্তের অভিযোগ এনেছিলেন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "একটি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম। সেই সময় কোনও পুলিশ ছিল না। এসপি ছিল না। ৪-৫ জন পায়ের ওপর দরজা বন্ধ করে দেয়।"

আরও পড়ুন: Mamata Banerjee House Security: স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রায় ৭ ঘণ্টা লুকিয়ে রইল এক সন্দেহভাজন, কে এই হাফিজুল মোল্লা?

তার আগে, ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি, উত্তর দিনাজপুরের হেমতাবাদে ত্রিস্তরীয় নিরাপত্তা ভেঙে মমতার সভামঞ্চে উঠে পড়েন এক মহিলা। ২০১৩ সালের ২১ জুন  টানা দু'ঘণ্টা নিরাপত্তা-বিচ্ছিন্ন ছিলেন বলে, কামদুনি থেকে ফেরার পর অভিযোগ করেছিলেন মমতা নিজেই। আবার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার আগে, ২০১০ সালের ৯ অগাস্ট, কোলাঘাটে তৎকালীন রেলমন্ত্রী মমতার কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে একটি লরি। 

নন্দীগ্রাম, বগটুইয়ের পর কালীঘাটের বাড়িতেও নিরাপত্তা লঙ্ঘন

তাতেই নয়া সংযোজন কালীঘাটের বাড়িতে গার্ডরেল টপকে সন্দেহভাজনের ঢুকে পড়ার ঘটনা। মমতার বসবাসের জন্যই ওই তাঁর বাড়ি এবং সংলগ্ন এলাকা হাই সিকিওরিটি জোনের মধ্যে পড়ে। তা সত্ত্বেও সকলের নজর এড়িয়ে ওই ব্যক্তি কী ভাবে বাড়িতে ঢুকে পড়লেন, রাতভর বাড়ির ভিতর রয়েও গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিজের বাড়িতেই যেখানে নিরাপত্তা লঙ্ঘিত, সেখানে জেলা সফর বা অন্যত্র এই ধরনের ঘটনা ঘটবে না, এমন গ্যারান্টি কে দেবেন, উঠছে এমন প্রশ্নও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget