এক্সপ্লোর

Kamarhati: বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১, হাসপাতালে পুলিশি পাহারায় রয়েছে জখম দুষ্কৃতী

কামারহাটির জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ!মঙ্গলবারের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কামারহাটিতে (Kamarhati) বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুুলিশ। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College Hospital) পুলিশি পাহারায় রয়েছে বিস্ফোরণে গুরুতর জখম ওই দুষ্কৃতী। ওই বোমা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, খতিয়ে দেখছে কামারহাটি থানার পুলিশ। 

কামারহাটির (Kamarhati) জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ! মঙ্গলবারের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে ওই দুষ্কৃতীও। বিস্ফোরণে তার পা সহ নিম্নাঙ্গ গুরুতর জখম হয়েছে। বর্তমানে আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় রয়েছে সে। 

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ নাদিম সরোয়ার। তার পিঠেই ছিল বোমা ভর্তি ব্য়াগ। পুলিশ সূত্রে দাবি, আরেক দুষ্কৃতীর সঙ্গে বচসার সময় ব্যাগ মাটিতে পড়ে যাওয়ায় বোমা বিস্ফোরণ হয়। একই দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শীও। মঙ্গলবার সকালে,কামারহাটির জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে!

জখম হয় এক স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজন। আহতদের মধ্যে ২ জন এখনও সাগর দত্ত মেডিক্য়াল কলেজে ভর্তি রয়েছে। প্রথমে মনে করা হয়, গ্য়াস রিফিলিংয়ের সময় বিস্ফোরণ ঘটে। কিন্তু দমকল এসে জানায় বিস্ফোরণ হয়েছে বোমাতেই। 

কিন্তু বোমাগুলি কোথায় নিয়ে যাচ্ছিল ওই যুবক ? কী উদ্দেশ্য়ে নিয়ে যাচ্ছিল ?  কারও কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল কি? খতিয়ে দেখা হচ্ছে । পুলিশ জানিয়েছে, একটু সুস্থ হলেই জেরা করা হবে ওই দুষ্কৃতীকে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ব্য়ারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ । 

ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ: ব্যস্ত সময়ে, কামারহাটির জনবহুল এলাকায় বোমা ফেটে গুরুতর জখম হল এক দুষ্কৃতী। বিস্ফোরণে আহত এক মহিলা-সহ আরও ২ জন। তাঁদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম দুষ্কৃতীকে নিয়ে যাওয়া হয়েছে আরজি করে। এদিন সকাল ১১টা নাগাদ, কামারহাটিতে গ্যাস রিফিলিং সেন্টারের সামনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। প্রথমে পুলিশ দাবি করে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। যদিও বোমা ছোড়ার অভিযোগ তোলেন স্থানীয়রা। দমকল জানায়, সিলিন্ডার বিস্ফোরণ হয়নি।  

আরও পড়ুন: Awas Yojna: পঞ্চায়েত অফিসেই ঘরকন্না! আবাস যোজনায় ঘর না পাওয়ায় 'প্রতিবাদ'

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget