এক্সপ্লোর

Awas Yojna: পঞ্চায়েত অফিসেই ঘরকন্না! আবাস যোজনায় ঘর না পাওয়ায় 'প্রতিবাদ'

Awas Yojna Protest: অভিযোগকারীদের দাবি, ২০১৭-২০১৮ সালে মণিকাঞ্চনের নাম আবাস যোজনার তালিকায় ওঠে। কিন্তু তৎকালীন তৃণমূল বুথ সভাপতি পঞ্চানন দত্তের অ্যাকাউন্টে টাকা ঢোকে বলে অভিযোগ।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: নাম আবাস তালিকায় (Awas Yojna) উঠলেও, টাকা ঢুকেছিল তৎকালীন তৃণমূল (TMC) বুথ সভাপতির অ্যাকাউন্টে। এই অভিযোগ তুলে আবাস যোজনার টাকা হাতে পেতে অভিনব প্রতিবাদ দেখালেন ঝাড়গ্রামের (Jhalda) শিলদার দম্পতি। তাঁদের দাবি, পুরো টাকা না পাওয়ায় বাড়ির কাজ শেষ করতে পারেননি। তাই এইভাবে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

ঘর চেয়ে পঞ্চায়েতে ঘরকন্না

পঞ্চায়েত অফিসের ভিতরেই সংসার। চৌকাঠ পেরিয়েই রাখা গ্যাস সিলিন্ডার, রান্নার সরঞ্জাম। সিঁড়ির কাছে চলছে সবজি কাটা, রান্নাবান্না। আবাস যোজনার পাওনা বকেয়া টাকা না পাওয়ায় এভাবেই প্রতিবাদ দেখালেন ঝাড়গ্রামের শিলদা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মণিকাঞ্চন দত্ত ও তাঁর স্ত্রী মিনতি দত্ত। পঞ্চায়েত অফিসের ভিতরে করলেন রান্না। মাদুর পেতে বসে থাকলেন দিনভর। 

অভিযোগকারীদের দাবি, ২০১৭-২০১৮ সালে মণিকাঞ্চনের নাম আবাস যোজনার তালিকায় ওঠে। কিন্তু তৎকালীন তৃণমূল বুথ সভাপতি পঞ্চানন দত্তের অ্যাকাউন্টে টাকা ঢোকে বলে অভিযোগ। অভিযোগকারীদের দাবি, টাকা ঢোকার কথা স্বীকারও করে নিয়েছিলেন তৎকালীন তৃণমূল বুথ সভাপতি। ২ দফায় ফেরত দিয়েছিলেন ৫৭ হাজার টাকা। কিন্তু, এখনও বকেয়া রয়েছে ৯১ হাজার ১৪৫ টাকা।

তাঁদের দাবি, প্রধানের নির্দেশে বর্ষার সময় পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন। কিন্তু, যে টাকা পেয়েছিলেন তা দিয়ে কংক্রিটের দেওয়াল তুলতে পারলেও, ছাদ তৈরি করা সম্ভব হয়নি। সেই অবস্থায় বেশ কয়েকমাস ছিলেন কোনওমতে। তাঁদের দাবি, বারবার প্রশাসনের দরবার করেও কোনও লাভ না হওয়ায় মঙ্গলবার এভাবেই প্রতিবাদের পথ বেছে নেন তাঁরা।

অভিযোগকারিণী মিনতি দত্তের বক্তব্য, 'বাড়ি ২০১৭ সালে পেয়েছিল। প্রাক্তন বুথ সভাপতির অ্য়াকাউন্টে টাকা ঢুকেছে। দেয়নি। বারবার প্রশাসনের দরবার করে ২ দফায় ৫৫ হাজার টাকা পেয়েছি। পঞ্চায়েতের লোকগুলোই তো সব ভাগাভাগি করে নিচ্ছে।' ঘর চেয়ে পঞ্চায়েতে ঘরকন্না! তৃণমূলকে নিশানা বিজেপির। শিলদার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কমল শিট বলেন, 'নায্য দাবি হলে পাবে। আমি ১ মাস হল দায়িত্বে এসেছি।' 

আরও পড়ুন: Enforcement Directorate: মহারাষ্ট্রের চিনিকল দুর্নীতি মামলায় বেন্টিঙ্ক স্ট্রিটের একটি অফিসে তল্লাশি ED-র

এই বিষয়ে, তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি পঞ্চানন দত্তের প্রতিক্রিয়ার জন্য তাঁর বাড়িতে গেলে, দেখা যায় সেটি তালা বন্ধ রয়েছে। যদিও, পঞ্চায়েতের আশ্বাসে ওইদিনই প্রতিবাদ থেকে বিরত হয়ে বাড়িতে ফিরে আসেন তাঁরা। কিন্তু, এখন দম্পতির প্রশ্ন, সন্তানদের নিয়ে কনকনে ঠান্ডায় এই বাড়িতে আর কতদিন থাকবেন? কবে মাথার উপর তুলতে পারবেন সুরক্ষিত ছাদ? কবে হবে এই সমস্যার সমাধান? উত্তর খুঁজছেন এরা।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget