এক্সপ্লোর

Madhyamgram Murder : মধ্যমগ্রামে স্ত্রীর দেহ টুকরো টুকরো করে, ব্যাগে পুরে খালে ভাসিয়ে দিল স্বামী !

Madhyamgram Murder Case: খুনের পর দেহ টুকরো টুকরো করে দুটি ব্যাগে পুরে মধ্যমগ্রামের নোয়াই খালে ভাসিয়ে দেওয়া হয়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : দিল্লির শ্রদ্ধাকাণ্ডের Shraddha Walkar) ছায়া এবার মধ্যমগ্রামে। পারিবারিক অশান্তির কারণে স্ত্রীকে খুনের পর, দেহ টুকরো টুকরো করে, ব্যাগে পুরে খালে ভাসিয়ে দিল স্বামী !

মধ্যমগ্রামের উত্তর জোজরা গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে খুনের পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল অভিযুক্ত। তাকে ভর্তি করা হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত গৃহবধূর নাম সায়রা বানু।

পুলিশ সূত্রে খবর, জেরায় স্বামী নুরউদ্দিন মণ্ডল জানায়, স্ত্রীকে খুন করে দেহ খালে ভাসিয়ে দিয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুনের পর দেহ টুকরো টুকরো করে দুটি ব্যাগে পুরে মধ্যমগ্রামের নোয়াই খালে ভাসিয়ে দেওয়া হয়। নৌকায় চড়ে খাল থেকে বাকি দেহাংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মধ্যমগ্রাম থানার পুলিশ।  সূত্রের খবর, পারিবারিক অশান্তি চসছিল। তার জেরেই সম্ভবত এই নৃশংস হত্যা। 

মধ্যমগ্রামের এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে দিল্লির শ্রদ্ধাকাণ্ড। ২০২২ সালে, এমনই এক নৃশংস ঘটনা প্রকাশ্যে এসেছি, যা জানতে পেরে শিউরে উঠেছিল গোটা দেশ। প্রথমে খুন। তারপর দেহকে ৩৫ টুকরো করা। তারপরও পরিচয় যাতে বোঝা না যায়, সেটা নিশ্চিত করতে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walkar) মুখ আগুনে পুড়িয়েছিল আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Ameen Poonawala) । ফ্রিজ কিনে এনে প্রেমিকার খণ্ড-বিখণ্ড দেহ তাতে ঢুকিয়ে রেখে তারপর রোজ রাতে চলত সেগুলো জঙ্গলে ফেলে দেওয়ার কাজ। দিল্লি খুন-কাণ্ডে নৃশংসা দেখে শিউরে উঠছিল গোটা দেশ। দিল্লি পুলিশ সূত্রে এর মাঝেই উঠে এসেছিল নতুন তথ্য। প্রেমিকার পরিচয় যাতে বোঝা না যায়, সেটা নিশ্চিত করতে খুনের পর দেহ কুচি-কুচি কেটে ফেলে শ্রদ্ধার মুখ পুড়িয়ে দিয়েছিল আফতাব।

 তবে এরকম নৃশংসতা ঘটনা বারবার ঘটেছে সাম্প্রতিক সময়ে। গতবছরই এমন একটি ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর দেহ লোপাটের জন্য তিন টুকরো করার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে খুনের পর দেহ লোপাটের জন্য তিন টুকরো করে স্বামী। অভিযুক্ত স্বামী আলিম শেখকে গ্রেফতার করে পুলিশ । নিহতের নাম ছিল মমতাজ বিবি।  বিষ্ণুপুরের সারদা গার্ডেন এলাকার একটি জলার পাড়ের মাটির ভেতর থেকে দেহের টুকরোগুলি উদ্ধার করে পুলিশ। সেই ঘটনাতেও চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget