এক্সপ্লোর

North 24 Pargana News : বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা

North 24 Pargana News : সাংসদ অর্জুন সিংহ বলেন, তৃণমূলে সঞ্জয় সিংহ যোগ্য সম্মান পাননি।

সমীরণ পাল, ভাটপাড়া : পুরভোটে টিকিট না পেয়ে অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা। সম্পর্কে তিনি অর্জুন সিংয়ের আত্মীয়। ২০১৯-এ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন সঞ্জয় সিং। নির্বাচনে না দাঁড়ালেও তাঁকে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর করা হয়।

ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর  তৃণমূলের প্রভাবশালী নেতা সঞ্জয় সিংহ তো গেরুয়া শিবিরে যোগ দেনই। সঙ্গে নিয়ে যান কয়েশো কর্মীও।  রবিবার বিকেলে সাংসদ অর্জুন সিংহের হাত থেকে পদ্ম পতাকা নেন তিনি। এই প্রসঙ্গে সাংসদ অর্জুন সিংহ বলেন, তৃণমূলে সঞ্জয় সিংহ যোগ্য সম্মান পাননি। পুরভোটে সঞ্জয় সিংহ লড়াই করবে, জানান অর্জুন। সেইসঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেন, সামনে আরও বড় চমক তো অপেক্ষা করছে, এই তো সবে ট্রেলার। 

আরও পড়ুন :

একই ওয়ার্ডে তৃণমূলের দুই প্রার্থীর প্রচার, কে আসল প্রার্থী?

 পুরভোটে টিকিট না পেয়ে গতকাল কর্মী, সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন তৃণমূল নেতা বলেন,  টাকার বিনিময়েই অস্বচ্ছ ভাবমূর্তির লোকদের প্রার্থী করছে তৃণমূল। পুরভোটে প্রার্থী হওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলত্যাগী নেতার। বিজেপির চর হিসেবে দলে ছিলেন, তাই টিকিট মেলেনি, পাল্টা দাবি তৃণমূলের। 

২০১৯ সালে লোকসভা ভোটের মুখেই তৃণমূল শিবিরে আঘাত নেমে আসে। ব্যারাকপুরের প্রভাবশালী নেতা অর্জুন সিংহ যোগ দেন বিজেপিতে। অর্জুন পদ্মশিবিরে যাওয়ার পর তৃণমূল  দলে টানে অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংহকে। তিনি ছিলেন সিপিএমে। 

পুরভোটে প্রার্থী নির্বাচন নিয়ে উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছেই। এর আগে, প্রার্থী হতে না পেরে গারুলিয়াতেও তৃণমূলে ভাঙন ধরে। দলবল নিয়ে বিজেপিতে যোগ দেন বিদায়ী কাউন্সিলর ও এক তৃণমূল নেতা। টিকিট না পেয়েই বিজেপিতে যোগদান, জানিয়েছেন তৃণমূলত্যাগী দুই নেতা-নেত্রী। তৃণমূল সম্মান না দেওয়ায় দলত্যাগ, দাবি বিজেপির। অন্যদিকে, পুরভোটের আগে এবার গোবরডাঙায় প্রার্থী বিক্ষোভ। টিকিট না পেয়ে দল ছাড়ার ঘোষণা তৃণমূল নেতা ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত। গোবরডাঙা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল প্রার্থী করেছে গৌতম চক্রবর্তীকে। এতেই ক্ষুব্ধ হয়ে গতকাল দলত্যাগ করার কথা জানান গোবরডাঙা পুরসভার দু’ বারের চেয়ারম্যান সুভাষ দত্ত। তাঁর সমর্থনে স্লোগানও দেন তৃণমূল কর্মীদের একাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : 'বউদের বিধবা করতে...', সাদা থান, লুঙ্গি, বালতি ! কী চলত TMC'র পুরমাতার কার্যালয়ে ?
TMC News : 'বউদের বিধবা করতে...', সাদা থান, লুঙ্গি, বালতি ! কী চলত TMC'র পুরমাতার কার্যালয়ে ?
CM Suvendu Adhikari: মিটবে কি খারাপ রাস্তার সমস্যা ?
মিটবে কি খারাপ রাস্তার সমস্যা ? "প্রায় ১০০০ কোটি টাকা বরাদ্দ", দিল্লিতে বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Weather Today: নিম্নচাপের জেরে স্বস্তির বৃষ্টি শুরু এবার, বিরাট বেগে ঝোড়ো হাওয়া, হলুদ সতর্কতা জারি
নিম্নচাপের জেরে স্বস্তির বৃষ্টি শুরু এবার, বিরাট বেগে ঝোড়ো হাওয়া, হলুদ সতর্কতা জারি
West Bengal Live Blog: দিল্লিতে মমতা থাকাকালীন চুরমার সংসদীয় দল! ২৮জনের মধ্যে ২০জনই বিদ্রোহী!
দিল্লিতে মমতা থাকাকালীন চুরমার সংসদীয় দল! ২৮জনের মধ্যে ২০জনই বিদ্রোহী!

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget