এক্সপ্লোর

Youth Died: ইছাপুরে পার্কিং-বিবাদ জেরে বচসার জেরে খুন যুবক !

North 24 Pargana News: মারধরের পর আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়। ব্যারাকপুর হাসপাতালে আহত যুকের মৃত্যু হয়েছে বলে খবর। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ইছাপুরে পার্কিং-বিবাদ ঘিরে বচসার জেরে খুন। খুন করা হয়েছে স্থানীয় যুবক দিলীপ দাসকে। খাবার খেতে এসে গন্ডগোলে জড়িয়ে পড়ে যুবক, খুন করা হয় তাঁকে, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মারধরের পর আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়। ব্যারাকপুর হাসপাতালে আহত যুকের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ হেন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। সামান্য বচসা থেকে যে এভাবে কারও মৃত্যু হতে পারে, তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউ।          

বৃহস্পতিবার সাতসকালে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে ইছাপুরে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা সৌভিক রায়ের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে কচুরি খেতে গিয়েছিলেন স্থানীয় যুবক দিলীপ দাস। বাড়ির সামনে গাড়ি দেখেই মেজাজ হারান সৌরভ। শুরু হয় তুমুল বচসা। অভিযোগ, দিলীপের গাড়িতে ভাঙচুর করেন সৌরভ। সেই সময় ছুটে আসেন দিলীপ। জিজ্ঞেস করেন কেন তাঁর গাড়িতে এভাবে ভাঙচুর করা হল। সেই সময়েই দিলীপকে মারধর করতে শুরু করেন সৌরভ। অভিযোগ, রাস্তায় ড্রেনের পাশে ফেলে বেধড়ক মারধর করা হয় দিলীপকে। চলতে থাকে, কিল, চড়, লাথি, ঘুষি। রক্তাক্ত অবস্থায় কোনও ভাবে দিলীপকে উদ্ধার করে স্থানীয় পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর জখম দিলীপকে স্থানান্তর করা হয় ব্যারাকপুর হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। খাবার খেতে এসে একজনের বাড়ির সামনে গাড়ি রেখেছিলেন দিলীপ। তাই নিয়েই শুরু হয় পার্কিং সংক্রান্ত সমস্যা। আর এই বচসা, বিবাদের মাঝে দিলীপ নামের ওই যুবককে পিটিয়ে মেরে ফেলার মতো গুরুতর অভিযোগ উঠেছে।     

স্থানীয়দের অভিযোগ, এই সৌরভ রায় এর আগেও অনেকের সঙ্গেই এরকম খারাপ ব্যবহার করেছেন। তাঁর বাড়ির সামনে কেউ গাড়ি রাখলেই চূড়ান্ত দুর্ব্যবহার করেন তিনি। ইতিমধ্যেই অভিযুক্ত সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অনেকে এও অভিযোগ জানিয়েছেন যে, আজ সৌরভের পাশাপাশি তাঁর ভাই এবং বোনও আক্রমণ করে দিলীপের উপর। তাঁরাও দিলীপকে মারধর করেন। বারংবার সৌরভ রায়ের এ হেন উদ্ধত আচরণের জন্য তাঁর উপযুক্ত শাস্তি পাওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সকলে। জোরকদমে ঘটনার তদন্ত করছে পুলিশ।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget