এক্সপ্লোর

North 24 Pargana News :'রেল পুলিশের ধাক্কায়' ট্রেন থেকে ছিটকে লাইনে, পায়ের ওপর দিয়েই গেল ট্রেন ! কাটা পড়ল পা

ভয়াবহ এক ঘটনার সাক্ষী থাকল ট্রেনের যাত্রীরা। অসহিষ্ণুতা যে কত সাঙ্ঘাতিক পরিণতি নিয়ে আসতে পারে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। 

সন্দীপ সরকার, কলকাতা : চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ উঠল RPF-এর বিরুদ্ধে। যার পরিণতি হল মর্মান্তিক। ট্রেনের ধাক্কায় পা কাটা গেল সেই যাত্রীর ।  ভয়াবহ ঘটনার শিকার হলেন চাকদার বাসিন্দা জগদীশচন্দ্র সরকার। সারা জীবন তাঁকে এক পায়ের ভরসাতেই চলতে হবে। এক লহমায় অনিশ্চিত হয়ে পড়ল ভবিষ্যৎ। ভয়াবহ এক ঘটনার সাক্ষী থাকল ট্রেনের যাত্রীরা। অসহিষ্ণুতা যে কত সাঙ্ঘাতিক পরিণতি নিয়ে আসতে পারে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। 

কী ঘটেছিল?

শুক্রবার, শিয়ালদা থেকে রানাঘাট লোকালে ওঠেন জগদীশচন্দ্র সরকার। সেখানে, এক সহযাত্রীর সঙ্গে বচসায় জড়ান তিনি। সেই সহযাত্রী রেল পুলিশের হেল্পলাইনে ফোন করেন। জগদীশচন্দ্র সরকারের অভিযোগ, দমদম স্টেশনে, তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন আরপিএফ-এর জওয়ান। তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রেন। এক সহকর্মীর সহযোগিতায় গুরুতর আহত যাত্রীকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়।

কী জানাচ্ছে রেল পুলিশ? 
যদিও, ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উড়িয়ে রেল পুলিশের তরফে দাবি করা হয়েছে,  রানাঘাট লোকাল থেকে এক ব্যক্তি রেলপুলিশে অভিযোগ জানিয়েছিলেন। দমদমে ট্রেন ঢুকলে অভিযুক্ত ট্রেনযাত্রীকে নামিয়ে আনেন এক RPF-এর জওয়ান।  দমদম স্টেশনেও সেই জওয়ানের সঙ্গে বচসায় জড়ান জগদীশচন্দ্র সরকার। এই ঘটনায় ওই RPF-এর জওয়ানও আহত হয়েছেন।  তিনি বি আর সিংহ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও জগদীশচন্দ্র সরকারের সহকর্মী থেকে আত্মীয়া সকলেই মনে করছেন, আরপিএফের দোষেই এমন মর্মান্তিক পরিণতি হল তাঁর। শেষমেষ পা-টাই আর বাঁচানো যায়নি ৫৮ বছরের জগদীশচন্দ্রের। আপাতত, আর জি কর হাসপাতালের সার্জারি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। 

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তদন্ত করে যথোপযুক্ত পদক্ষেপ করা হবে। 

চলতি মাসেই এমনই এক ভয়াবহ ঘটনা

গত ৩ জুনের ঘটনা । বিরাটি স্টেশনে মারধরে গুরুতর জখম বেসরকারি ব্যাঙ্ক কর্মীর মৃত্যু হয়। অভিযোগ, ট্রেনের গেটে দাঁড়ানো নিয়ে বচসা থেকে যাত্রীকে মারধর শুরু হয়। তারপর তাঁকে স্টেশনের ওভারব্রিজ থেকে রেললাইনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তিন দিন পর হাসপাতালে মৃত্যু হয় আহত যুবকের। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। নিহত যুবকের স্ত্রী জানান, তাঁর স্বামীকে নৃশংসভাবে মারা হয়েছে। পরিবারে আছেন  বয়স্ক বাবা মা। দেখার মতো আর কেউ নেই।                 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন,
২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী"
West Bengal Live Blog: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget