এক্সপ্লোর

Sandeshkhali News : সন্দেশখালিতে বড় ডিগবাজি ! মমতার সফরের আগেই তৃণমূলে 'রেখা পাত্রর রাজনৈতিক গুরু'

সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, নিজের ভুল বুঝতে পেরে শাসকদলে যোগ দিয়েছেন সন্দেশখালির আন্দোলনকারী সুজয়।

 

কলকাতা :  সন্দেশখালির ঘটনার প্রায় এক বছর পর, অবশেষে সোমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।সাধারণের হাতে সরাসরি সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। তার আগেই তৃণমূল শিবিরে এলেন সন্দেশখালি আন্দোলনের মুখ ! বিজেপি প্রার্থী রেখা পাত্রর রাজনৈতিক গুরু। 

মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। রবিবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল পার্টি অফিসে গিয়ে শাসকদলে নাম লেখান কর্ণখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মণ্ডল রেখা পাত্রর রাজনৈতিক গুরু বলে পরিচিত। মুখ্যমন্ত্রী সন্দেশখালি যাওয়ার আগে অন্যতম আন্দোলনকারীর তৃণমূলে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, নিজের ভুল বুঝতে পেরে শাসকদলে যোগ দিয়েছেন সন্দেশখালির আন্দোলনকারী সুজয়। আর সুজয় নিজে বললেন, 'তৃণমূলে যোগদানের প্রথম এবং প্রধান কারণ হল, প্রথম থেকেই আমি এই তৃণমূল দলটাকে ভালবাসতাম, করতাম, সদস্য-সমর্থক হিসেবে ছিলাম। মাঝখানে গুটিকয় ব্যক্তি, যারা তৃণমূলের ছত্রছায়ায় থেকে এই দলটাকে ব্যবহার করে তৃণমূলের বদনাম করে যাচ্ছিল। তীরা হচ্ছে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, এদের এই কীর্তিকলাপ আমার ঠিক পছন্দ হয়নি। যে কারণে আমি এদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলাম। '                  

কয়েক মাস আগে ভাইরাল অডিও-কাণ্ডে নাম জড়ায় বিদ্যালয়ের শিক্ষক ও সন্দেশখালির আন্দোলনকারী এই সুজয় মণ্ডলের। সন্দেশখালিকাণ্ডে ভাইরাল হয় একটি অডিও ক্লিপ। তাতে বিস্ফোরক অভিযোগ করতে শোনা যায় কর্ণখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সন্দেশখালির আন্দোলনকারী সুজয় মণ্ডলকে। ভাইরাল অডিওতে বিজেপির বিরুদ্ধে সন্দেশখালির মহিলা আন্দোলনকারীদের প্রভাবিত করার অভিযোগও শোনা যায় সেই কণ্ঠে । প্রথমে ভাইরাল অডিও নিজের বলে দাবি করেন সুজয় মণ্ডল । কণ্ঠস্বর তাঁর বলে স্বীকার করে নেন তিনি।  কিন্তু পরে তা অস্বীকার করেন । ১৮০ ডিগ্রি ঘুরে সুজয় বলেন, 'আমি তৃণমূলে যাইনি বলে আজকে আমার নামে এই নোংরামোটা করা হল। আমার ভয়েস বিকৃত করা হয়েছে। কারা করেছে, এটা বিচার এবং বিশ্লেষণ সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ। তদন্ত করে দেখুক। আমি এটা নিয়ে নিশ্চই লিগাল অ্যাকশন নেব।' 

যে সুজয় অভিযোগ করে ছিলেন, তৃণমূলে যোগ না দেওয়ায় তাঁকে হেয় করার চেষ্টা হচ্ছে, সেই মানুষই কয়েক মাসে ভোলবদল করে ফেললেন। এবার সেই তৃণমূলেই নাম লিখিয়ে ফেললেন সন্দেশখালির আন্দোলনকারী সুজয় মণ্ডল, তাও আবার মুখ্যমন্ত্রীর সফরের আগেই, শেখ শাহজাহানের গ্রেফতারির ঠিক এক বছরের মাথায়। 

আরও পড়ুন : বাংলাদেশ থেকে ভারতে ছুড়ে দেওয়া হত জাল নোট ভর্তি প্লাস্টিকের ক্যারিব্যাগ! বাজারে ছড়িয়ে পড়ছে 'ভুয়ো টাকা'? 

             

 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Suvendu Adhikari: 'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget