এক্সপ্লোর

North 24 Parganas: রাতারাতি মাটি 'লোপাট', অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

TMC: উত্তর ২৪ পরগনার আমডাঙায় এমন ঘটনা হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গত কয়েকদিন ধরেই নানা জেলায় নানা সময় আবাস যোজনা প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির উঠেছে শাসক দল তৃণমূলের দিকে। এবার তৃণমূলের বিরুদ্ধে উঠল মাটি চুরির অভিযোগ। উত্তর ২৪ পরগনার আমডাঙায় এমন ঘটনা হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। 

পঞ্চায়েত ভোটের আগে ফের দুর্নীতির অভিযোগে নাম জড়াল রাজ্যের শাসক দল তৃণমূলের। আবাস-দুর্নীতির অভিযোগের পর এবার মাটি চুরির অভিযোগে কাঠগড়ায় শাসকদলের পঞ্চায়েত সদস্য। উত্তর ২৪ পরগনার আমডাঙার তৃণমূল পরিচালিত বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় নর্দমা তৈরির জন্য মাটি খোঁড়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই মাটি রাতারাতি গায়েব হয়ে গেছে। তৃণমূল সদস্য মনেশ বিশ্বাস মাটি তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। 

বেড়াবেড়ির আমডাঙার বাসিন্দা আলমগির মণ্ডল বলেন, 'রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ। সারাই হচ্ছে না। এর মধ্যে হঠাৎ ড্রেন কেটে মাটি খুঁড়ে মাটি রাতারাতি গায়েব হয়ে গেল। এখানে যারা ক্ষমতায় আছে তারাই তুলেছে আর কে তুলবে।' আমডাঙার আরও এক বাসিন্দা রজ্জাক আলি মণ্ডল বলেন, 'মাটি টিএমসি নেতারা নিয়ে চলে গেছে। রাস্তা অবরোধ করলাম। পুলিশ বলল পরিষ্কার করে দাও ব্যবস্থা নিচ্ছি।'

মাটি চুরির অভিযোগ নিয়ে ফোন করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল সদস্য মনেশ বিশ্বাসের। নর্দমা তৈরিতে দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। 

বিজেপির অভিযোগ:
ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য বলেন, 'ওপর থেকে নীচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত দল। যে দল মানুষের সুযোগ সুবিধা জীবন ধারণের স্বাচ্ছন্দ্য চুরি করে বেঁচে থাকতে চায়। এদের বড় নেতারা কয়লা গরু চুরি করে। ছোট নেতারা ড্রেনের মাটি চুরি করে।'

তৃণমূলের দাবি: 
বেড়াবেড়ি আমডাঙার তৃণমূলের অঞ্চল সভাপতি গোবিন্দ ভৌমিক বলেন, 'এই রাস্তা অবরোধ করেছে একশ্রেণির মানুষ না বুঝে। আমি মেম্বারকে ফোন করেছিলাম। বলেছে ক্লিয়ার করার অর্ডার ছিল। এটা একধরনের মিসটেক হতে পারে কিন্তু মাটি বিক্রি হবে না। এ তো নোংরা মাটি।'

পঞ্চায়েত-যুদ্ধে নামার আগে এবার আমডাঙার বেড়াবেড়িতে তৃণমূলের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগকেই প্রচারে হাতিয়ার করতে চাইছে বিজেপি। 

আরও পড়ুন: আবাস যোজনা থেকে নাম বাদ বিজেপি নেতার কথায় ! মারধর ও প্রাণনাশের হুমকি তৃণমূল কর্মীর বিরুদ্ধে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget