এক্সপ্লোর

North 24 Parganas: ভাগ্যবদলে নেশামুক্তির শপথ! কোটি টাকা জিতে আর লটারি না কাটার বার্তা আমডাঙার ডাব ব্যবসায়ীর

হাসিমুখে রুলামিন বলেছেন, আর কখনও লটারির টিকিট কাটবেন না।

সমীরণ পাল, আমডাঙা (উত্তর ২৪ পরগণা) : একেই বোধহয় বলে ভাগ্যবদল। ডাব ব্যবসা করে দিন আনি দিন খাইয়ের সংসারে অভাব মেটাতে ঝুঁকেছিলেন ভাগ্যপরীক্ষায়। বুঝতে পারছিলেন, লটারির টিকিট কাটাটা কার্যত নেশায় পরিণত হচ্ছে। কারণ, রোজই ব্যবসার টাকা কিছুটা সরিয়ে রেখে কিনতেন লটারির টিকিট। শেষমেশ অবশ্য প্রসন্ন হলেন ভাগ্যদেবী। ৯০ টাকার টিকিটে কোটি টাকার জ্যাকপট জুটল রুলামিন মণ্ডলের। তবে এত টাকা একসঙ্গে পাওয়ার খবরে প্রথমে কিছুটা ভয়ই পেয়ে গিয়েছিলেন তিনি। গতকাল রাতে আশ্রয় নিয়েছিলেন আমডাঙা থানায়। অবিশ্বাসের আবেশ সরিয়ে তৃপ্তির হাসিমুখে রুলামিন অবশ্য বলছেন, 'আর লটারির টিকিট কাটব না। দরকার তো ভালো করে খেয়ে-পরে থাকা আর ছেলে-মেয়েদের ভবিষ্যৎ সাজিয়ে দেওয়া। এই টাকায় নিজের ডাবের ব্যবসাটাই আরও একটু ভালো করে করব, আর টাকাটা দিয়ে ছেলে-মেয়ের পড়াশোনার দিকটা চলে যাবে।'

আমডাঙার বোদায় গ্রামের বাসিন্দা রুলামিনের অভাবের সংসার। পরিবারের একাধিক সদস্য। থাকেন টালির চালের বাড়িতে। ডাবের ব্যবসা করে যা রোজগার করেন রুলামিন, তা বাড়ির সবার দু'বেলা দু মুঠো জোগাড় করতেই চলে যায়। তাও ভাগ্যপরীক্ষা চালিয়ে যেতেন রুলামিন। গতকাল আর পাঁচটা দিনের মতো ব্যবসার কাজের চাপ সামলে বাড়ি এসে একটু বিশ্রাম নিচ্ছিলেন রুলামিন। সেই সময়ই যাঁর থেকে তিনি লটারির টিকিট কেটেছিল, তিনি বাড়ি বয়ে এসে খবর দেন। প্রথমে খবর পেয়ে কিছুটা চিন্তা ও ভয়ে সোজা আমডাঙা থানার দ্বারস্থ হয়েছিলেন রুলামিন। সেখানে রাত কাটানোর পর পুলিশ আশ্বস্ত করায় বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে পরিবারের সবাইকে সুখবর শোনান। টিকিট বিক্রেতা অমর মণ্ডল জানান, গরিব মানুষের ভাগ্য ফেরায় তিনিও খুশি।

রুলামিন মণ্ডল ও তাঁর পরিবারের চোখেমুখে ভাগ্যবদলের চওড়া হাসি দেখা গেলেও ভাগ্যদেবী এভাবে সবার উপর আর প্রসন্ন হন কোথায়! ভাগ্যবদলের আশায় লটারির টিকিট কাটার নেশা অনেক পরিবারকে নিয়ে যায় আরও দুর্গতির পথে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Madan Mitra: 'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget