এক্সপ্লোর

Ashoknagar News: হাসপাতালে রোগীকে ধাক্কা, চড়! অশোকনগরে কাঠগড়ায় আয়া

North 24 Parganas News: অভিযোগ, মঙ্গলবার রাতে রোগী অস্বস্তি বোধ করায় আয়াকে ডাকায়, তিনি প্রথমে ধাক্কা ও পরে রোগীকে চড় মেরে বেডে শুইয়ে দেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সরকারি হাসপাতালে রোগীকে মারধরের অভিযোগ উঠল আয়ার বিরুদ্ধে। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের (Ashoknagar News) ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের রোগীর পরিবারের। অভিযোগ প্রমাণে শাস্তির আশ্বাস হাসপাতালের সুপারের।

হাসপাতালে রোগীকে মারধরের অভিযোগ

গুরুতর অসুস্থ রোগীকে ধাক্কা, চড়! সরকারি হাসপাতালে এক আয়ার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে।
 
পরিবার সূত্রে খবর, শনিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন অশোকনগরের বাসিন্দা ৬২ বছরের গগন দাস। অভিযোগ, মঙ্গলবার রাতে রোগী অস্বস্তি বোধ করায় আয়াকে ডাকায়, তিনি প্রথমে ধাক্কা ও পরে রোগীকে চড় মেরে বেডে শুইয়ে দেন।
 
 
রোগীর আত্মীয় মঙ্গল দাস এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "স্যালাইন অক্সিজেনের নল লাগানো অস্বস্তি হওয়ায় আয়াকে ডাকে। এসে রোগীকে ধাক্কা মারে, চড় মেরে শুইয়ে দেয়। প্রতিদিন আয়াদের ৩০০ টাকা করে দিতে হয়।সরকারি হাসপাতালে গরিব মানুষ আসে ফ্রি-তে চিকিৎসা করাবে বলে। টাকা তো খরচ হচ্ছেই তার ওপর মারধর!"
 
অভিযুক্ত আয়া মালা সমাদ্দার বলেন, "উনি স্যালাইন খুলে ফেলেছিলেন। স্যালাইন ধরে টান দিচ্ছিলেন। ওঁর মুখটা ধরে আমি শুইয়ে দিয়ে স্যালাইনটা ধরেছি। মারধর করব কেন? পেশেন্টদের নিয়ে আমাদের চলতে হয়। মুখ ধরে শুইয়ে দিয়েছি, তাই বলছে মেরেছে।"
 
সরকারি হাসপাতালে আয়ার বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ ওঠায় কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে রোগী কল্যাণ সমিতি। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রামকৃষ্ণ হেমব্রম বলেন, "ঘটনা সত্যি হলে তা নিন্দনীয়। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"
 
বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
 
কিন্তু যাঁদের দায়িত্ব রোগীকে আগলে রাখার, সেই আয়াদের বিরুদ্ধে প্রায়ই দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। আগেও এমন ঘটনা সামনে এসেছে,  এ বার সেই তালিকায় জুড়ল অশোকনগরের ঘটনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget