এক্সপ্লোর

North 24 Parganas News: বিয়েবাড়ি গিয়েছেন পরিবারের লোকজন, সেই ফাঁকে অশোকনগরে পর পর ৬ বাড়িতে দুঃসাহসিক চুরি

Ashoknagar News: পর পর ছ’টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

উত্তর ২৪ পরগনা, সমীরণ পাল: দরজায় তালা ঝুলিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছেন কেউ। তো কর্মসূত্রে কেউ বাইরেই থাকেন। তার সুযোগ নিয়ে অশোকনগরে (Ashoknagar News) হানা দিল চোরের দল। এক দিনে পর পর ছ’টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে (Theft)। তবে সোনাদানা এবং নগদ টাকাই শুধু নিয়ে গিয়েছে চোরের দল। বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র তারা ছুঁয়েও দেখেনি বলে জানা গিয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

একই দিনে পর পর ছয় বাড়িতে চুরি

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) অশোকনগরের কল্যাণগড় পৌরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার ঘটনা। সেখানে পর পর ছ’টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ছ’টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, তাদের বাসিন্দারা হয় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন, নয়ত বা কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়েই শঠিবাড়ি থেকে চুরি গিয়েছে মূল্যবান সম্বল।

চুরি যাওয়া জিনিসপত্রের তালিকায় রয়েছে সোনাদানা, নগদ টাকা। জানলার গ্রিল ভেঙে বেশ কয়েকটি বাড়িতে ঢুকেছিল চোরের দল। ঘরে ঢুকে শুধু সোমনাদানা বা টাকাকড়িই ঝেড়েবেছে নিয়ে গিয়েছে চোরের দল। দামি টেলিভিশন সেট, রেফ্রিজারেটর, কাঁসা এবং পিতলের বাসনপত্র চোখের সামনে পড়ে থআকলে, তাতে হাত ছোঁয়ায়নি তারা।

আরও পড়ুন: Murshidabad News: ডোমকলে পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাসের, মৃত্যু চালকের, আহত কমপক্ষে ১২

স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি। তবে যে বাড়িগুলিতে চুরি হয়েছে, সেখানে তল্লাশি চালিয়ে ছেনি, বাটালি এবং অন্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সেগুলির সাহায্যেই জানলা ভেঙে চোরের দল ঘরে ঢোকে বলে অনুমান পুলিশের। সব মিলিয়ে ওই ছ’টি বাড়ি থেকে ২ লক্ষ টাকার বেশি সোনাদানা এবং নগদ চুরি গিয়েছে বলে জানা গিয়েছে।

অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে রাজ্যে

তবে গত কয়েক দিন ধরে রাজ্যে অপরাধমূলক কাজকর্ম বেড়েই চলেছে। রবিবার পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে গড়াগাছাগামী বাস থেকে উদ্ধার হয় বিস্ফোরক। এই ঘটনায় এজবুল শেখ নামের এক জনকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে ৪ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে জেরা করে রবিউল শেখের হদিশ মেলে।

পুলিশ জানিয়েছে, রবিউলই বিস্ফোরক বিক্রি করেন। তাঁর বাড়ি থেকে আরও ২ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, বিহার থেকে বিস্ফোরক আনতেন রবিউল। সেগুলি পাচারকারীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে যেত। এই চক্রে আর কারা জড়িত তার খোঁজ চলছে।

এর আগে, কলকাতার হরিদেবপুরে পরিত্যক্ত অটোর মধ্যে থেকে বিপুল পরিমাণ বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। হরিদেবপুরের ঘটনাস্থলের পাশেই রয়েছে শিশুদের হোম। অত্যন্ত বিপজ্জনক ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget