এক্সপ্লোর

Murshidabad News: ডোমকলে পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাসের, মৃত্যু চালকের, আহত কমপক্ষে ১২

Domkal News: রবিবার সকাল ৭টা নাগাদ ডোমকল-জলঙ্গি রাজ্য সড়কে হারুর পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad News) ডোমকলে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা (Road Accident)। সেখানে বেসরকারি বাসের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু পিক আপ ভ্যান চালকের। আহত কমপক্ষে ১২ জন বাসযাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ডোমকলে

রবিবার সকাল ৭টা নাগাদ ডোমকল (Domkal News)-জলঙ্গি রাজ্য সড়কে হারুর পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। করিমপুর থেকে বহরমপুরগামী বাসের সঙ্গে ডোমকল থেকে জলঙ্গিগামী ২০৭ পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পিক আপ ভ্যান চালকের।

গুরুতর জখম অবস্থায় ১২ থেকে ১৫ জনকে ডোমকল হাসপাতালে ভর্তি করা হয় প্রথমে। পরে সেখান থেকে  কয়েক জনকে বহরমপুরে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে পিক আপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ভিতরে ঢুকে যাওয়া অবস্থায় দেখা গিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি এখনও পর্যন্ত।

আরও পড়ুন: Coochbehar : কোচবিহারে তৃণমূলের নতুন কোর কমিটিতে নাম নেই রবীন্দ্রনাথ ঘোষের ! শুরু বিতর্ক

এ দিকে,  পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) কাটোয়ার (Katwa News) ঘটনা। এসটিকেকে রোডে কাটোয়া থেকে গড়াগাছা গামী বাস থেকে উদ্ধার হয় বিস্ফোরক। এই ঘটনায় এজবুল শেখ নামের এক জনকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে ৪ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে জেরা করে রবিউল শেখের হদিশ মেলে।

পুলিশ জানিয়েছে, রবিউলই বিস্ফোরক বিক্রি করেন। তাঁর বাড়ি থেকে আরও ২ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, বিহার থেকে বিস্ফোরক আনতেন রবিউল। সেগুলি পাচারকারীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে যেত। এই চক্রে আর কারা জড়িত তার খোঁজ চলছে।

এর আগে, শনিবার কলকাতার হরিদেবপুরে পরিত্যক্ত অটোর মধ্যে থেকে বিপুল পরিমাণ বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। হরিদেবপুরের ঘটনাস্থলের পাশেই রয়েছে শিশুদের হোম। অত্যন্ত বিপজ্জনক ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget