এক্সপ্লোর

North 24 Parganas: কাঁকিনাড়া থেকে উদ্ধার বোমা, রাজ্যের আরও একাধিক জায়গায় অস্ত্রের খোঁজ

Bomb Recovery: ১৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া কাছারি এলাকা থেকে ১৭টি তাজা বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের কাঁকিনাড়ায় বোমা উদ্ধার। তল্লাশি অভিযান চালিয়ে ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া কাছারি এলাকা থেকে ১৭টি তাজা বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। বোমাগুলি পরিত্যক্ত গলির মধ্যে পড়েছিল বলে পুলিশের দাবি। এর আগে গত ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় ৭ বছরের শিশুর। হাত উড়ে যায় ১০ বছরের বালকের। তারপর থেকেই কাঁকিনাড়া, ভাটপাড়া, জগদ্দল-সহ বিস্তীর্ণ এলাকায় লাগাতার তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

মুর্শিদাবাদেও অস্ত্র উদ্ধার:
পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্র, গুলি সহ এক যুবককে গ্রেফতার করল দৌলতাবাদ থানার পুলিশ। সন্দেহভাজনের বাইক থামিয়ে তল্লাশি, উদ্ধার পিস্তল, ২ রাউন্ড গুলি। কোথায় থেকে আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল, কী উদ্দেশ্যে আনা হচ্ছিল, তদন্তে পুলিশ। ধৃত আবদুল্লা মণ্ডল ওরফে ফারুখের বাড়ি জলঙ্গিতে।

কুলতলি থেকেও উদ্ধার অস্ত্র:
চারদিনের মাথায়, ফের কুলতলিতে উদ্ধার হল অস্ত্র-গুলি। ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির ৪ নম্বর নলগড়া এলাকায় পুলিশ হানা দেয়। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল ৩ দুষ্কৃতী। তাদের কাছ থেকে একটি ওয়ান শটার, এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতরা মন্দিরবাজার ও ঢোলার বাসিন্দা। ডাকাতি নাকি দুষ্কৃতীদের অন্য কোনও পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ। এর আগে ২৯ নভেম্বর, কুলতলির মধুসূদনপুর এলাকা থেকে একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, ৭ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের মুখে মুড়ি-মুড়কির মতো অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা।

বারবার বোমার আতঙ্ক:
কলকাতার একেবারে  লাগোয়া গড়িয়া স্টেশন। সম্প্রতি সেখানেই গভীর রাতে চলেছে দেদার বোমাবাজি। রাত আড়াইটে নাগাদ বোমাবাজির আওয়াজে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। ঠিক তার পরে মঙ্গলবার সকালে সেখানে রাস্তায় তিনটে বোমা পড়ে থাকতে দেখা যায়। নরেন্দ্রপুর থানা এলাকার, গড়িয়া স্টেশনের কাছে, নবপল্লি এলাকায়, সাত সকালে বোমাতঙ্ক ছড়ায়। ওই এলাকা যথেষ্ট জনবহুল। আশেপাশে বাড়িঘড়, দোকান-বাজার। সেখানেই সাতসকালে রাস্তায় বোমা পড়ে থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। যেখানে বোমা পড়েছিল তার পাশেই স্কুল। খেলার মাঠ। শিশু উদ্যান। অনেকেই মর্নিং ওয়াকে যান। খেয়াল করতে না পারলেই বোমা ফাটত।

আরও পড়ুন: 'পঞ্চায়েত ভোটের দিন BJP, CPM-কে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না', হুমকি তৃণমূল নেতার

সেরা শিরোনাম

WBSSC Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
TMC Bank Account: তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?
তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?
Baruipur Incident : '১০ হাজার টাকার টোপ...!' বারুইপুরকাণ্ডে ধৃতদের জেরায় চাঞ্চল্য়কর তথ্য়, কী কী জানা গেল ?
'১০ হাজার টাকার টোপ...!' বারুইপুরকাণ্ডে ধৃতদের জেরায় চাঞ্চল্য়কর তথ্য়, কী কী জানা গেল ?

ভিডিও

Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget