এক্সপ্লোর

TMC Leader threaten: 'পঞ্চায়েত ভোটের দিন BJP, CPM-কে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না', হুমকি তৃণমূল নেতার

Nadia: পঞ্চয়েত ভোটের আগে ক্রমেই রাজনীতির উত্তাপ বাড়ছে। জেলায় জেলায় শোনা যাচ্ছে গরমাগরম মন্তব্য। এবার ভোটের দিন বিরোধীদের ঘর থেকে বেরোতে না দেওয়ার হুমকি দিলেন নদিয়ার চাপড়ার এক তৃণমূল নেতা।  

প্রদ্যোত্‍ সরকার, নদিয়া: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) দিন বিজেপি (BJP) বা সিপিএম (cpm)-কে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। ময়দানে শুধু থাকবে তৃণমূল (TMC)। এই বলেই গতকাল বিরোধীদের উদ্দেশে হুমকি দিতে শোনা গেছে নদিয়ার চাপড়ার তৃণমূল ব্লক সভাপতিকে। মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পাল্টা সরব হয়েছে বিরোধীরা।  

পঞ্চয়েত ভোটের আগে ক্রমেই রাজনীতির উত্তাপ বাড়ছে। জেলায় জেলায় শোনা যাচ্ছে গরমাগরম মন্তব্য। এবার ভোটের দিন বিরোধীদের ঘর থেকে বেরোতে না দেওয়ার হুমকি দিলেন নদিয়ার চাপড়ার এক তৃণমূল নেতা।  

শনিবার চাপড়ায় নতুন বাসস্ট্যান্ড এলাকায় সভা ছিল শাসকদলের। সভায় উপস্থিত ছিলেন চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান, নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সেই সভা থেকেই বিরোধীদের উদ্দেশে হুমকি দেন তৃণমূলের ব্লক সভাপতি। শাসকদলের এই হুমকির মুখে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি ও সিপিএম। 

নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক প্রকাশ অধিকারীর কথায়, ক্ষমতাসীন রাজনৈতিক দল কী করে বলে, পঞ্চায়েত ভোটে তারা যোগদান করতে দেবে না? চাপড়া বিধানসভায় মানুষের সমর্থন সরে গেছে তৃণমূলের থেকে। তাই মানুষকে ভয় দেখিয়ে, পুলিশকে ব্যবহার করে ভোটে জেতা ছাড়া এদের দ্বিতীয় রাস্তা নেই। আগাম প্রস্তুতি আমরা নিয়েছি। এই সন্ত্রাস, এই ভোট লুঠ আমরা রুখব।

তৃণমূলের শীর্ষ স্তরের নেতারা যদিও ইদানীং প্রায়ই বলছেন, পঞ্চায়েত ভোট শান্তিতে, সুষ্ঠুভাবে করাই তাঁদের লক্ষ্য, তাহলে কি সেই বার্তা দলের নিচু তলায় পৌঁছোচ্ছে না? তৃণমূল ব্লক সভাপতির ভোট নিয়ে হুঁশিয়ারি, সেই জল্পনাই উস্কে দিল। 

উদয়নের মন্তব্য: এদিন ফের বিস্ফোরক মন্তব্য করেন উদয়ন গুহও। পঞ্চায়েত ভোটের আগে দলের সংগঠন নিয়েই প্রশ্ন তুললেন উদয়ন গুহ। দলে অনেকে আছে, যাদের জন্য আগেরবার হেরেছিলাম। সেই বিভীষণদের চিহ্নিত করতে হবে। বিভীষণরা ক্ষতি করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে। বিভীষণদের চিহ্নিত করতে পারলে তৃণমূলকে কেউ হারাতে পারবে না। দিনহাটায় দলীয় কর্মিসভায় মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। পায়ের তলায় জমি হারিয়ে এই মন্তব্য, কটাক্ষ বিজেপির। 

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে কোমর বেঁধে নেমে পড়েছে, শাসক বিরোধী দু’পক্ষই। আর এই প্রেক্ষাপটে ফের একবার কোচবিহারে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কার কথা শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও হিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গলায়! নাম না নিয়ে ফের একবার নিশানা করলেন কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককেও। 

রাজ্যে শেষ পঞ্চায়েত নির্বাচন হয় ২০১৮ সালে। সেইসময় কোচবিহারে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন নিশীথ প্রামাণিক। সেবার কোচবিহারে পঞ্চায়েত ভোটের মুখে বিশেষ করে দিনহাটায় মাথাচাড়া দিয়েছিল শাসকদলের অন্তরের দ্বন্দ্ব! অনেক জায়গায় টিকিট না পেয়ে, নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়ে পড়েন তৃণমূলের বিক্ষুব্ধ নেতারা। ভোটের ফলেও তার প্রভাব দেখা যায়। 

২০১৮’য় কোচবিহারে গ্রাম পঞ্চায়েতের ১ হাজার ৯৬৬টি আসন ছিল। সেখানে ১১১টি পঞ্চায়েত আসনে জয়লাভ করে নির্দলরা। বিজেপি জয়লাভ করেছিল ১১৫টি গ্রাম পঞ্চায়েতের আসনে। ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির টিকিটে নিশীথ প্রামাণিক জিতে যাওয়ার পর এই নির্দলদের একটা বড় অংশই চলে যায় বিজেপিতে। কিন্তু ২১’এর বিধানসভা ভোটের পর আবার দেখা যায় উলটপূরাণ! এই পরিস্থিতিতে ফের একবার সামনে পঞ্চায়েত ভোট! কিন্তু এবার আগেভাগেই সতর্ক শাসকদল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
BJP News: বিজেপি নেতা-কর্মীরা 'তৃণমূলের থেকে বড় গুণ্ডা হওয়ার চেষ্টা করছে', অভিযোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের, 'দেখো আমি বাড়ছি মামি', কটাক্ষ কুণালের
বিজেপি নেতা-কর্মীরা 'তৃণমূলের থেকে বড় গুণ্ডা হওয়ার চেষ্টা করছে', অভিযোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের, 'দেখো আমি বাড়ছি মামি', কটাক্ষ কুণালের

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget