এক্সপ্লোর

Amdanaga News: থানায় মহিলাকে মারধরের অভিযোগ, আমডাঙার আইসি-র বিরুদ্ধে মামলা বারাসাত জেলা আদালতে

North 24 Parganas: আইসির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বারাসাত জেলা আদালতে। অভিযুক্তের বিরুদ্ধে নোটিস করেছে আদালত।

সমীরণ পাল, বারাসাত: তৃণমূল বিধায়কের পর এবার আমডাঙার আইসি-র বিরুদ্ধে অভিযোগ এক মহিলার। আইসি রাজকুমার সরকার ও এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন আক্রান্ত মহিলা। আইসি-র বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বারাসাত জেলা আদালতে। অভিযুক্তের বিরুদ্ধে নোটিস জারি করেছে আদালত।

গত সপ্তাহে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় আইসির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ করেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। তার এক সপ্তাহের মধ্যে সেই আইসি রাজকুমার সরকার ও এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিযোগ করলেন এক মহিলা। আইসির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বারাসাত জেলা আদালতে। অভিযুক্তের বিরুদ্ধে নোটিস করেছে আদালত। অগাস্ট মাসে আমডাঙার খুড়িগাছি এলাকায় বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয় ওই মহিলার ছেলেকে। তাকে ছাড়াতে থানায় গেলে ধৃতের মা , বোন সহ পরিবারের একাধিক সদস্যকে মারধরের অভিযোগ ওঠে আইসির বিরুদ্ধে। পুলিশ সুপারের নির্দেশে তদন্ত করে রিপোর্ট দেন অতিরিক্ত পুলিশ সুপার জোনাল। বোমাবাজির পরের দিন গুলিও চলে খুড়িগাছি এলাকায়। সেই ঘটনায় ধৃতদের গোপন জবানবন্দিতে আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি ও আমডাঙার তৃণমূল বিধায়কের ভাই আনিসুর রহমানের নাম উঠে আসে। তার নাম ছিল FIR-এ। পুলিশ আনিসুর রহমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত। এরমধ্যে গত সপ্তাহে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় আইসির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ করেন আমডাঙার তৃণমূল বিধায়ক। তারপরেই বারাসাত জেলা আদালতে আইসি সহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করলেন এক মহিলা ও তার পরিবার। গোটা ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আদালতের নোটিস পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আক্রান্ত মহিলার অভিযোগ, "প্রথমবার মারধরের জেরে অজ্ঞান হয়ে যাই, জ্ঞান ফিরলে ফের মারধর করা হয়। তিনি জানিয়েছেন, "আমাৎ ছেলে, স্বামী গ্রেফতার হয়েছিল। আমি দেখতে গিয়েছিলাম। আমাকে বলল বড়বাবু ডাকছে ঘরের ভেতরে। আমাকে গালিগালাজ করেছে। আমাকে বিবস্ত্র করে মেরেছে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তুলে জল ছিটিয়েছে। আবার আরেকজন এসে মারল।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Howrah Road Controversy: দল বদলে নাম বদল? হাওড়ায় রাস্তার নাম পরিবর্তনে নয়া বিতর্ক

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget