এক্সপ্লোর

North 24 Pargana: নেতা কে? খোলসা করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়

Tapas Roy: তাপস রায়ের বক্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা। কটাক্ষ বিরোধী শিবিরের।

সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরী, উত্তর ২৪ পরগনা: নেতা কে? নেতা কাকে বলা যায়? এই নিয়েই মন্তব্য তৃণমূল বিধায়কের। আর তারপরেই শুরু হয়েছে বিতর্ক। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। 

কোন মন্তব্যে শুরু বিতর্ক? 
একটি ভিডিওতে তাপস রায়কে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সেই ভিডিওতে শোনা যাচ্ছে, তাপস রায় বলছেন, 'সবাইকে নেতা বলবেন না। নেতা হওয়া সহজ নয়।' বরানগরের  তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, 'আমরা অনেককেই নেতা বলি। এ নেতা, সে নেতা, ও নেতা। নেতা অত সহজে হয়?' এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে এক অনুষ্ঠানে নেতৃত্বে প্রসঙ্গে এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক। কে নেতা, সেটাও বলেছেন তিনি। তাপস রায় বলেন, 'নেতা বাংলায় একজন এই মুহূর্তে। দুই, তিন, চারজন নয়। সেটা আপনারা জানেন, আমিও জানি, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা হওয়া অত সহজ নয়, বললেই হয় না।'

বিরোধীদের কটাক্ষ:
নেতৃত্ব নিয়ে তাপস রায়ের এই মন্তব্যে ফের জল্পনা শুরু হয়েছে। এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে বিরোধী বাম, কংগ্রেস এবং বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'ওঁকে মাঝেমাঝে নরেন্দ্র মোদি সম্পর্কে পড়াশোনা করতে বলব। উনি যে ভুল ধারণায় আক্রান্ত হয়েছেন তা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে হয়।' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'ভাইপোর দলে নবীনের সংখ্যা বেশি তাই তৃণমূলে এখন নবীন প্রবীণের দ্বন্দ্ব প্রকট।'

সাম্প্রতিককালে বরানগরের এই বর্ষীয়ান তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে বারবার জল্পনা হচ্ছে। সম্প্রতি দলের ছাত্রনেতাদের আচরণ নিয়ে মুখ খুলেছিলেন তাপস রায়। নিজের বিধানসভা এলাকায় একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, 'আমি তখন দোর্দণ্ডপ্রতাপশালী, পাড়ার ছেলে, জেনারেল সেক্রেটারি, তাকে একটা চড় মারলেন প্রিন্সিপাল। আজকের দিনে ভাবতে পারেন, কলেজের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ইউনিয়ন, তার গালে একটা চড় দেবেন প্রিন্সিপাল। তারপর প্রিন্সিপাল বাড়ি ফিরে যাবেন? এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলব যে, সেই শিক্ষকও নেই, সেই ছাত্রও নেই। এরকম গোছের একটা ছাত্র সমাজ হয়েছে। শিক্ষকরাও কিন্তু সেই আগের শিক্ষক নেই। সমাজের অবক্ষয় তো সর্বত্রই পৌঁছেছে। কিন্তু যদি সমাজ কর্মী, রাজনৈতিক কর্মী, শিক্ষক, ছাত্র, এদের মধ্যে বেশি মাত্রায় পৌঁছয়, সেটা কিন্তু সর্বনাশা সমাজের জন্য এবং দেশের জন্য।' তখন প্রশ্ন উঠেছিল, এই বক্তব্যের মাধ্যমে কাদের দিকে ইঙ্গিত করেছিলেন তিনি। কারণ বিভিন্ন সময়ে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ উঠেছে। সেই আবহে দলের বিধায়কের এমন মন্তব্যে তৈরি হয়েছিল জল্পনা।

আরও পড়ুন: রাস্তায় রাস্তায় ব্যারিকেড, বিজেপির নবান্ন অভিযান ঘিরে চূড়ান্ত প্রস্তুতি

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget