এক্সপ্লোর

Nabanna Abhijan: রাস্তায় রাস্তায় ব্যারিকেড, বিজেপির নবান্ন অভিযান ঘিরে চূড়ান্ত প্রস্তুতি

BJP Rally: হাওড়া ব্রিজে মিছিল আটকাবে পুলিশ। দ্বিতীয় হুগলি সেতুতেও ব্যারিকেড।

সত্যজিৎ বৈদ্য, হাওড়া: রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান। তা ঘিরে পদ্ম শিবিরে যেমন তুঙ্গে উঠেছে প্রস্তুতি। তেমনই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। নবান্ন অভিযান ঘিরে প্রস্তুতি নিচ্ছে পুলিশ। নবান্ন অভিযান রোখার জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিচ্ছে পুলিশ-প্রশাসন। দ্বিতীয় হুগলি সেতুতেও শুরু হয়েছে ব্যারিকেড দেওয়ার প্রক্রিয়া।

কোথায় কীভাবে পরিকল্পনা:  
কলেজ স্কোয়ার থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল হওয়ার কথা। সেই মিছিল হাওড়া ব্রিজেই আটকাবে পুলিশ। সূত্রের খবর, কলেজ স্কোয়ার থেকে এমজি রোড হয়ে নবান্ন যাওয়ার কথা রয়েছে ওই মিছিলের। তার আগে হাওড়া সেতুতেই বাধা দেওয়ার কথা। 

সেতুতেও পুলিশি নজর:
দ্বিতীয় হুগলি সেতুতে ব্য়ারিকেড দেওয়া হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুর ৮টি র‍্যাম্পেই থাকবে পুলিশ। বিজেপির মিছিল হাওড়ার দিকে যাওয়া আটকাতে পুলিশি ব্যারিকেড।

কত পুলিশ মোতায়েন:
সূত্রের খবর, বিজেপির নবান্ন অভিযান ঘিরে ২০০০ পুলিশ, ৩২জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২জন ইন্সপেক্টর মোতায়েন থাকবে।

একাধিক রাস্তায় কড়াকড়ি: ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, বিজেপির নবান্ন অভিযান। আর তা ঘিরে কলকাতার একাধিক রাস্তায় কড়াকড়ি করা হচ্ছে।

  • বন্ধ থাকতে পারে হাওড়া ব্রিজ-দ্বিতীয় হুগলি সেতু।
  • সকাল ১১-বিকেল ৩: এনসি স্ট্রিট, কলেজ স্ট্রিট এড়ানোর পরামর্শ।
  • কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিটের বদলে লেনিন সরণি-মৌলালি-এজেসি বোস রোড।
  • বেলা ১২টা থেকে বন্ধ থাকতে পারে আমহার্স্ট স্ট্রিট হয়ে এমজি রোডের একাংশ।
  • এমজি রোডের বদলে এপিসি রোড, শিয়ালদা উড়ালপুল ব্যবহারের পরামর্শ।
  • বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাওড়া ব্রিজ এড়ানোর পরামর্শ পুলিশের।
  • সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এড়ানোর পরামর্শ।

এরই মধ্যে উঠছে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে বিজেপি কর্মীরা নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। সেখানেই বিজেপি কর্মীদের বাধা দিতে দেখা গেল কিছু পুলিশকর্মীকে। উত্তরবঙ্গ জুড়েই বাধা দেওয়ার এই ছবিটা দেখা দিয়েছে সোমবার। স্টেশনে দাঁড়ানো স্পেশাল ট্রেনে উঠতে বাধা দেওয়ার ছবি দেখা গিয়েছে।

আলিপুরদুয়ারে প্রশ্ন:
আলিপুরদুয়ার স্টেশনে ভিড় করেছিলেন বিজেপি কর্মীরা। ট্রেন ধরে হাওড়া-কলকাতায় আসার কথা ছিল তাঁদের। সেখানেই তাঁদের বাধা দেয় রাজ্য পুলিশ। আলিপুরদুয়ার স্টেশনের মধ্যে ঢুকে বাধা দেওয়া হয়। যা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আরপিএফ। আলিপুরদুয়ার থানার পুলিশ কীভাবে স্টেশনে ঢুকে এই কাজ করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলিপুরদুয়ার থানার পুলিশের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে আরপিএফ। 

আরও পড়ুন: সপরিবার দুগ্গা ঠাকুরের চোখধাঁধানো সাজের বাজার এই গ্রাম, ঘুরে আসুন বনকাপাসি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget