এক্সপ্লোর

North 24 Parganas Flood: ভাসছে ঘর-বাড়ি থেকে চাষের জমি, উৎসবের আবহে জলবন্দি দশা উত্তর ২৪ পরগনায়

WB Flood: ভাসছে ঘর-বাড়ি। জলবন্দি সাধারণ মানুষ। জলের তলায় রাস্তা। হাঁটুর উপর জল ঠেলে চলছে যাতায়াত।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বর্ষা বিদায় নিলেও ইছামতীর নদীর জল উপচে ভাসছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas Flood) গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়ার বিস্তীর্ণ এলাকা। জলবন্দি সাধারণ মানুষ। জলের তলায় কেটেছে দুর্গাপুজো। কালীপুজোও জলবন্দি অবস্থায় কাটবে বলেই আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতেই ইছামতী নদীর ড্রেজিং নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

জলবন্দি অবস্থা: ভাসছে ঘর-বাড়ি। জলবন্দি সাধারণ মানুষ। জলের তলায় রাস্তা। হাঁটুর উপর জল ঠেলে চলছে যাতায়াত। রাস্তা না পুকুর, দেখে বোঝার উপায় নেই। জলমগ্ন রাস্তা পেরনোর একমাত্র উপায় নৌকা। বর্ষা বিদায় নিলেও এই ছবি উত্তর ২৪ পরগনার গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়ার। ইছামতী নদীর জল উপচে ভাসছে বিস্তীর্ণ এলাকা। এক মাস ধরে জলবন্দি এলাকাবাসী। গাইঘাটার বাসিন্দা লীলাবতি বিশ্বাস বলছেন, "এখন এক মাসের বেশি হয়ে গেছে এরকম। ঘরে পোকা মাকড়। ছেলে মেয়েরা সকুলে যেতে পারছে না। জলে ডুবে থাকলে যা পরিস্থিতি। রান্না ঘরে জল। যে যেভাবে পারছে বেঁচে আছে।''

গাইঘাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। যার মধ্যে রয়েছে বলদেঘাট এলাকাও। যে জমিতে ধান চাষ করা হয়েছিল সেই জমিও এখনও জলের তলায়। জল নামছে না প্রায় বেশ কয়েক সপ্তাহ হয়ে গেছে। ক্ষতির আশঙ্কা করছেন এখানকার কৃষকরা। ওই এলাকার বাসিন্দা বলেন, "কোথায় একটা টিপির বাঁধ আছে শুনেছি। ওটা কেটে দিলে এই জলগুলো শুকিয়ে যেত। কাটে না তাই শুকোয় না। সমস্ত কিছুতে বাধা আসছে। চাষহাস তো সব জমি ডুবে গেছে। কাঁচা ধান, পাকা ধান সব জলে ডুবে আছে।''

দুর্গাপুজো কেটেছে জলবন্দি হয়ে। কালীপুজোও জলের তলায় কাটবে, আশঙ্কা করছেন এবাকাবাসী। দীর্ঘদিন ধরে ইছামতী নদীতে ড্রেজিং না হওয়ার কারণেই প্রত্য়েক বছর এই পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। এনিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, "জলমগ্ন হয়ে আছে এটা ঠিকই। ইছামতী নদী সংকস্কারের প্রয়োজন আছে। খাল-বিল-ড্রেন রাজ্য় সরকার করে। নদীগুলো কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারের মধ্য়ে পড়ে। কিন্তু, কেন্দ্রীয় সরকার বিগত ১০ বছর ধরে ইছামতী নদী সংস্কারে উদাসীন। বনগাঁর সাংসদ বারবার নদীর ধারে গিয়ে ফিতে কাটছেন, বলছেন সংস্কার হবে। আজ পর্যন্ত এক কোদাল মাটি তুলতে দেখিনি।''  বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "উনি জানেনই না। উনি জানেন না। ওঁর জেনে বলা উচিত। শান্তনু ঠাকুর তেঁতুলদিয়া থেকে কালাঞ্চি পর্যন্ত ২৫ কিলোমিটার যেমন পানা পরিষ্কার করেছেন, তেমন ড্রেজিং করেছেন। আরও এ পাশে যে ইছামতী নদী বনগাঁর দিকে যে আসছে ইন্দো-বাংলার সাথে প্রোটোকলে বেধে আছে। আপনি আগে জেনে নিন শান্তনু ঠাকুর কতটা কাজ করেছেন। আপনারা করতে দিচ্ছেন না। রাজ্য় সরকার করতে দিচ্ছে না। তার জন্য় কাজটা আটকে আছে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kunal-Narayan Meet: কুণালের সঙ্গে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, কড়া প্রতিক্রিয়া একাধিক চিকিৎসক সংগঠনের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget