এক্সপ্লোর

Kunal-Narayan Meet: কুণালের সঙ্গে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, কড়া প্রতিক্রিয়া একাধিক চিকিৎসক সংগঠনের

West Bengal News:

কলকাতা: কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের (Narayan Banerjee) বৈঠকে কড়া প্রতিক্রিয়া একাধিক চিকিৎসক সংগঠনের। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স সহ  'দৌত্য'কে নস্যাৎ করল চিকিৎসক সংগঠন FEMA-ও। 

কড়া প্রতিক্রিয়া একাধিক চিকিৎসক সংগঠনের: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, 'ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় কোনও চিকিৎসক সংগঠনের কোনও প্রতিনিধি কিনা আমরা জানি না। তিনি ব্যক্তির এক্তিয়ারে কারো সঙ্গে দেখা করতেই পারেন। কিন্তু সিনিয়র-জুনিয়র চিকিৎসক ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের দৌত্যের অধিকার তাঁকে কেউ দেয়নি।তিনি এমন একজনের সঙ্গে বৈঠক করেছেন, যিনি প্রতিনিয়ত আন্দোলনকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন । আমরা মনে করি নারায়ণবাবু আন্দোলনের পরিপন্থী ভূমিকা পালন করেছেন। তাঁর এই আচরণকে আমরা সমর্থন করছি না'। এই বৈঠক প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ  ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত সংগঠনের কোনও সদস্য নয়। অন্য কোনও চিকিৎসক সংগঠনে প্রতিনিধিত্ব করেন কিনা আমাদের জানা নেই।  কিন্তু জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং জনগণের ঐক্যবদ্ধ যে আন্দলন চলছে তা দৌত করবার অধিকার ওকে কেউ দেয়নি। উনি ব্যক্তিগতভাবে যে কারও সঙ্গে দেখা করতেই পারেন সে ব্যাপারে আমাদের বলার কিছু নেই। তিনি এমন একজনের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন যিনি শুরু থেকেই অতি কদর্য ভাষায় জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের আক্রমণ করেছেন।'

এই বৈঠক প্রসঙ্গে ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা FEMA বিবৃতি জারি করে জানিয়েছে, 'নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতামত ব্যক্তিগত, তিনি সংগঠনের কেউ নন। তাঁর বক্তব্যকে FEMA সমর্থন করে না। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির সমর্থনে আমরা আমাদের অবস্থানে অনড়।' বৃহস্পতিবারের এই বৈঠকই শেষ নয়, জুনিয়র ডাক্তারদের বার্তা দিয়ে পোস্ট করেছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ফেসবুক পোস্ট করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া লিখেছেন, "আপনার পোস্ট দেখে কষ্ট পেলাম। দয়া করে জুনিয়র ডাক্তারদের জন্য কিছু করবেন না। জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের জন্য রাস্তায়। আজ থেকে সাধারণ মানুষের জন্য কিছু করুন।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Sealdah Division: কোনও স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না ট্রেন, বড় ঘোষণা শিয়ালদা ডিভিশনে

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget