এক্সপ্লোর

Ice Fuchka: বরফফলে ডোবানো ফুচকা, প্রবল গরমে প্রাণের আরাম

North 24 Parganas:ফুচকার তেঁতুল জলে মেশানো হচ্ছে বরফ। দেদার বিক্রি হচ্ছে ব্য়ারাকপুর স্টেশন চত্বরে।


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তীব্র গরম, প্রবল হাসফাঁস। ঝাল বা তৈলাক্ত খাবার খেলে হজমের সমস্যা হবেই। তাই গরমের সময়টা তেলেভাজা থেকে মুখ ফিরিয়েছেন অনেকেই। বাঙালির প্রিয় ফুচকাও আপাতত গিয়েছে বাদের তালিকায়। সাধারণ ফুচকা বা তেলেভাজা থেকে মুখ ফিরিয়েছেন অনেকেই। তাই, ক্রেতা টানতে, অভিনব ভাবনা ব্য়ারাকপুরের ফুচকা বিক্রেতাদের। বরফ ফুচকা! ফুচকার তেঁতুল জলে মেশানো হচ্ছে বরফ। দেদার বিক্রি হচ্ছে ব্য়ারাকপুর স্টেশন চত্বরে।

পারদ ৪০ ছুঁই ছুঁই। কালবৈশাখীর দেখা নেই। তীব্র শুষ্ক গরমে জ্বলছে গোটা বাংলা। এ যেন অচেনা এক চৈত্র। সুকুমার রায়ের কবিতার রাজার মতোই অবস্থা আমজনতার! এক টুকরো বরফই যেন দু'দণ্ড শান্তি দিতে পারে। কেউ গলা ভেজাচ্ছেন ঠান্ডা পানীয়য়, কেউবা আখের রস, ঘোল, শরবতে। 

দারুণ দহনের এই দিনে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর স্টেশনের বাইরে ফিউশন ফুচকা নিয়ে হাজির বিক্রেতারা। ঝাল ঝাল করে মাখা আলুসেদ্ধ। সেই আলুমাখা ভরা ফুচকা যখন তেঁতুল গোলা জলে ডুব দেয়, এই গরমে তা দেখে নিজের রসনার ওপর রাশ টেনে রাখা সত্যিই দুষ্কর! সেই রসনা তৃপ্তিকে কয়েক ধাপ বাড়িয়ে দিতে তেঁতুলগোলা জলে মেশানো হচ্ছে বরফ। কাঠফাটা গরমে বরফিলা ফুচকার টানে ভিড় করছেন ক্রেতারা। এই গরমে তেলেভাজা থেকে য়খন মুখ ফিরিয়েছেন অনেকে, তখন ক্রেতাদের মন জয় করছে বরফ দেওয়া ফিউশন ফুচকা। 

আরও দু' থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে:

দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রির বেশি। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বেলা বাড়লে লু বইবে। আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরও দু' থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সেই তাপমাত্রা স্থায়ী হতে পারে আরও দু-তিন দিন।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। আপাতত ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। রেকর্ড গরম পানাগড়ে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা, ৪২.২ ডিগ্রি। কলকাতায় ৪০ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।  উত্তরবঙ্গেও রীতিমতো বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই মালদাতে ৪০ ছুঁই ছুঁই আর দুই দিনাজপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গেছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও।  

আরও পড়ুন: 'মায়ের চরণে প্রার্থনা বাংলায় ৩৩ ও দেশে ৩০০-র বেশি আসন পাক বিজেপি', দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বললেন অমিত শাহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget