এক্সপ্লোর

Haroa News: ভোট মিটলেও রক্তপাতে বিরাম নেই, হাড়োয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন, দেহ নিয়ে মাঝরাত পর্যন্ত বিক্ষোভ

North 24 Parganas News: প্রায় আট থেকে ১০ রাউন্ড গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে।

সমীরণ পাল, হাড়োয়া: পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও খুনের ঘটনা। হাড়োয়ায় তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে খুনের অভিযোগ। নিহত তৃণমূল (TMC) নেতার নাম শেখ সাহেব আলি। হাড়োয়ার সামলার পঞ্চায়েত সদস্য ছিলেন শেখ সাহেব। শনিবার রাতে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য় করে চলে এলোপাথাড়ি গুলিবৃষ্টি। প্রায় আট থেকে ১০ রাউন্ড গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। রাস্তায় তৃণমূল নেতার দেহ রেখে মাঝরাত পর্যন্ত বিক্ষোভ চলে। (Haroa  News)তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই এর নেপথ্যে কাজ করছে বলে অভিযোগ পরিবার এবং স্থানীয়দের।

ঘটনার পর রাস্তায় তৃণমূল নেতার দেহ রেখে মাঝরাত পর্যন্ত বিক্ষোভ চলে

শনিবার প্রধান এবং উপপ্রধান নির্বাচন ছিলেন। সেই পদে দাবিদার ছিলেন সাহেব। কিন্তু তিনি জয়ী হতে পারেননি। এর পর রাতে বাড়ি ফেরার পথে শামলাবাজার এলাকায় তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে। পুলিশের দাবি অন্তত চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে। স্থানীয়দের দাবি, আট-১০ রাউন্ড গুলি চলে। (North 24 Parganas News) সাহেবকে রীতিমতো ঘিরে ধরে গুলিবৃষ্টি চলে বলে অভিযোগ।

স্থানীয়রা জানিয়েছেন, মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন সাহেব। সেই সময় এলোপাথাড়ি গুলি চলে তাঁকে লক্ষ্য করে। তাতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সাহেব। রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। এর পর স্থানীয়রাই খবর দেন পুলিশে। তাতে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Mamta Banerjee: রাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা, ফের অভিযোগ মমতার, ‘কী প্রয়োজন রাজ্যপালের’, তুললেন প্রশ্ন

এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ। কী কারণে হামলা হল, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। যদিও পরিবার সূত্রে খবর, প্রধান এবং উপপ্রধান পদের দাবিদার ছিলেন সাহেব। তার পরেও পদ পাননি তিনি। সেই নিয়ে মনোমালিন্য চলছিল দলের অন্দরে। দলের অন্য গোষ্ঠীর সঙ্গে চলছিল টানাপোড়েন। সেই থেকে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন পরিবার-পরিজনরা।

দেহ আটকে রেখে মাঝরাত পর্যন্ত বিক্ষোভ, বাঙচুর, অগ্নিসংযোগ চলে হাড়োয়ায়

শনিবার রাতে সাহেবের উপর হামলার পর, এলাকায় উত্তেজনা ছড়ায়। দেহ আটকে রেখে বিক্ষোভ চলে বেশ কিছু ক্ষণ। একটি অটো ভাঙচুর করে ফেলে দেওয়া হয় নয়ানজুলিতে। একটি মোটর সাইকেলে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। রাতেই বিরাট পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্রতিক্রিয়া মেলেনি।

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget