এক্সপ্লোর

Mamta Banerjee: রাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা, ফের অভিযোগ মমতার, ‘কী প্রয়োজন রাজ্যপালের’, তুললেন প্রশ্ন

CV Ananda Bose: লাগাতার রাজ্য এবং রাজভবনের মধ্যেকার সংঘাতে উত্তাপ বেড়ে চলেছে রাজ্য রাজনীতির।

আশাবুল হোসেন, দীপক ঘোষ ও সমীরণ পাল, কলকাতা: ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপাল পদ তুলে দেওয়ার দাবি জানালেন তিনি। পাশাপাশি রাজ্যপালকে দিয়ে সমান্তরাল সরকার চালানোর অভিযোগ তুললেন। রাজ্যপালকে পালের গোদা বলেও কটাক্ষ করেন মমতা। সেই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। (Kolkata News)

যে ভাবে রাজ্যপাল বোসের সঙ্গে লাগাতার টানাপোড়েন চলছে, তাতে ধনকড় জমানার স্মৃতি ফিরছে

লাগাতার রাজ্য এবং রাজভবনের মধ্যেকার সংঘাতে উত্তাপ বেড়ে চলেছে রাজ্য রাজনীতির। তাতে রাজ্যপাল বোসের পূর্বসূরি জগদীপ ধনকড় জমানার স্মৃতি ফিরে আসছে অনেকের মনেই। সেই আবহেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে একহাত নিলেন মমতা। 

শনিবার এবিপি আনন্দে এ নিয়ে মুখ খোলেন মমতা। বলেন, "রাজ্যপালের কী প্রয়োজন? রাজভবনগুলিকে মিউজিয়াম করে দিন। রাজ্যপালের কোনও প্রয়োজন নেই। যখন ব্রিটিশরা ছিল, তখন প্রয়োজন ছিল। এখন গণতান্ত্রিক সরকার চালাবে, রাজভবনের জায়গায়, রাজ্যপাল যে শপথবাক্য পাঠ করান, সেটা প্রধান বিচারপতি দেবে দরকার হলে। এটাই নিয়ম করে দিন। রাজ্যপালের থাকার কোনও প্রয়োজন নেই। প্রত্যেক রাজ্যে রাজ্যপালকে দিয়ে সমান্তরাল সরকার চালানো হচ্ছে।"

আরও পড়ুন: JP Nadda : 'পিসি আর ভাইপোর পরিবারবাদ চলছে বাংলায়' সুর চড়ালেন নাড্ডা, বিজেপি নেতাদের সঙ্গে সারলেন বৈঠক

গত কয়েক মাস ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাতের উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে। পঞ্চায়েত নির্বাচন পর্বের অশান্তি নিয়ে বার বার কড়া বার্তা দিয়েছেন রাজ্য়পাল। রাজভবন থেকে বেরিয়ে তিনি পৌঁছে গেছেন গ্রাউন্ড জিরোয়। অশান্তির অভিযোগ শুনতে রাজভবনে বেনজিরভাবে খুলেছেন পিস রুম। সম্প্রতি আবার দুর্নীতির অভিযোগ শুনতে রাজভবনে অ্য়ান্টি করাপশন সেলও খোলেন তিনি। উচ্চশিক্ষায় রাজ্যপালের হস্তক্ষেপ নিয়েও সমালোচনায় সরব রাজ্য সরকার।

রাজ্যপালকে রাজনৈতিক দল গড়ে, ভোটে জিতে আসতেও চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা

এসব নিয়ে রাজ্য় সরকারের সঙ্গে রাজ্য়পালের সংঘাতের পারদ দিনে দিনে চড়ছে। তার মধ্য়ে মুখ্য়মন্ত্রীও যেভাবে সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন, তাতে এই টানাপোড়েন কোথায় গিয়ে থামবে, সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই। এর আগেও, রাজ্যপালকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিলেন মমতা। প্রশাসনিক ব্যাপারে হস্তক্ষেপ করার আগে নিজের দল গড়ে, ভোটে জিতে আসা উচিত বলে মন্তব্য করেন।  

সেরা শিরোনাম

News Live Update : 'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্য়মিক পাস ? BBA, MBA ভ্য়ালিড নয় ? কী দাবি ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের
অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্য়মিক পাস ? BBA, MBA ভ্য়ালিড নয় ? কী দাবি ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের
RG Kar Incident: ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের
৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari: 'এরা কারা ? নয় এরা থাকবে, নয় আমরা থাকব', কাদের শেষ দেখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ?
'এরা কারা ? নয় এরা থাকবে, নয় আমরা থাকব', কাদের শেষ দেখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Agnimitra Paul |
RG Kar Case: '৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে,' R G কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari | 'ছাত্র ভোট হবে, জিতবে ABVP', বিরোধীদলনেতার পাল্টা মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMCP News | TMCP-র প্রতিষ্ঠা দিবসেও তৃণমূল বনাম তৃণমূল ! | ABP Ananda LIVE
Abhishek Banerjee | হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না অভিষেকের, মিলল না অন্তর্বর্তী নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget