এক্সপ্লোর

North 24 Parganas: হাসনাবাদে বাড়িতে বিস্ফোরণ, গ্রেফতার বিজেপি কর্মী

West Bengal News: পুলিশের দাবি, এর আগে ২০১৮ সালে বোমাবাজির মামলায় গ্রেফতার হন বিজেপি নেতা নিমাই দাস ও তাঁর ভাই দিলীপ দাস। চার্জশিটেও ২ জনের নাম ছিল।

হাসনাবাদ: হাসনাবাদে বাড়িতে বিস্ফোরণের ঘটনায় বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। কৌটো বোমা বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। ধৃত দিলীপ দাসের দাদা নিমাই দাস বিজেপি নেতা।

বিজেপি কর্মী গ্রেফতার: গতকাল নিমাইয়ের ভাই দিলীপের বাড়িতে বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হন এক মহিলা। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান, মজুত বোমা ফেটে অথবা বোমা বানানোর সময় বিস্ফোরণ হয়। ধৃত বিজেপি কর্মীর বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগে বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা হাসপাতালে পেশ করা হবে। পুলিশের দাবি, এর আগে ২০১৮ সালে বোমাবাজির মামলায় গ্রেফতার হন বিজেপি নেতা নিমাই দাস ও তাঁর ভাই দিলীপ দাস। চার্জশিটেও ২ জনের নাম ছিল।

শুক্রবার সন্দেশখালিতে, CBI এবং NSG-র দীর্ঘ অপারেশনে শেখ শাহজাহানের সঙ্গীর ডেরা থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। তার ২৪ ঘণ্টার মধ্য়েই  শনিবার সন্দেশখালি থেকে ৩৮ কিলোমিটার দূরে হাসনাবাদের শিমুলিয়া গ্রামে, বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘিরে ফের চড়ল রাজনীতির পারদ। শনিবারের বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে যায় রান্নাঘর। তবে, এই বিস্ফোরণের নেপথ্যে তৃণমূলের চক্রান্তের অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের স্ত্রী। গতকাল ঘটনাস্থলে গিয়ে বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসকে আটক করে পুলিশ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা-কর্মীরাও।

এদিকে ভোটের আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর স্টিল টাউনশিপ এলাকা। বিজেপির অভিযোগ, পার্টি অফিসে তাদের দলীয় বৈঠক চলাকালীন হামলা চালায় তৃণমূল কর্মীরা। গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, দলীয় কর্মসূচিতে তাদের কর্মী, সমর্থকরা ব্যস্ত থাকায়, এলাকায় একটি ক্লাবে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। এই নিয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ায় দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আমাদের ওপর হামলা হলে পাল্টা হামলা হবে, হুঁশিয়ারি বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Sandeshkhali Update:বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান? আগ্নেয়াস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget