এক্সপ্লোর

উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা

অন্যদিকে জলপাইগুড়িতেও একাধিক জায়গায় কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। 

কলকাতা: পুজো মিটতেই রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলির একাধিক জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন করার ঘোষণা করল রাজ্য। জানানো হয়েছে উত্তর ২৪ পরগনায় ৫১টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে। হাওড়া পুর এলাকায় ঘোষিত হয়েছে ১৪টি মাইক্রো কনটেনমেন্ট জোন। হুগলিতে ৭২টি কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জলপাইগুড়িতেও একাধিক জায়গায় কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। 

রাজ্যের ফের হাজারের পথে দৈনিক সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকালই হুগলি ও উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটি এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। রাত্রিকালীন বিধিনিষেধ পালনে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশও। 

পুজো মিটতেই ফের ভয়াবহ আকার নিতে শুরু করেছে করোনা। হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ। এই প্রেক্ষাপটে নবান্নের নির্দেশে, কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে বিভিন্ন এলাকাকে। চলছে প্রচার। সেই সঙ্গে রাত্রিকালীন বিধিনিষেধ পালন করতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশও। কাল দিনভর চলেছে ধরপাকড়। 

গতকাল জানানো হয়েছিল হুগলির ১২টি ব্লকের, ২৬টি গ্রাম পঞ্চায়েত এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৮টি পুরসভার একাধিক ওয়ার্ডকেও কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। করোনা সচেতনতা বাড়াতে এদিন মাস্ক বিলি করেন আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী। রাস্তায় নেমেছিলেন উত্তরপাড়া পুরসভার প্রশাসকও। 

উত্তরপাড়া পুরসভার প্রশাসক দিলীপ যাদব জানিয়েছেন, আগের মতো তো নেই, বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হবে। যার করোনা হচ্ছে, পরিবারকে সাহায্য, বাড়িটাকে কেয়ার করছি। পুলিশকেও বলছি কড়াকড়ি। কাল ৮০ জনকে ধরে মাস্ক না পরার জন্য। উত্তর চব্বিশ পরগনার বারারাসাতের ৪ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। গোটা জেলায় ৫৬টি মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। 

পুজোর ক’টা দিন ছাড় দেওয়ার পরই ফের শুরু হয়েছে রাত্রিকালীন বিধিনিষেধ। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনো যাবে না। শনিবার রাত থেকে ওই বিধিনিষেধ ফের চালু হতেই, পুলিশি তৎপরতা নজরে পড়ছে কলকাতা জুড়ে। করোনাবিধি না মানার অভিযোগে বিডন স্ট্রিটে ৫জনকে গ্রেফতার করা হয়। কড়াকড়ির ছবি ধরা পড়েছে পার্কস্ট্রিট ক্রসিংয়েও। করোনা সচেতনতা বাড়াতে এদিন জলপাইগুড়ি শহরে মাইক হাতে বেরিয়েছিলেন খোদ পুলিশ সুপার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget