এক্সপ্লোর

North 24 Parganas News: ঠেকানো যাচ্ছে না নেশার কারবার, ৭০ গ্রাম হেরোইন-সহ বনগাঁয় গ্রেফতার মণিপুরের যুবক

North 24 Parganas News: ধৃতের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন এবং নগদ ৫৬ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত যুবককে বারাসত আদালতে তোলা হয়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ধরপাকড় চললেও মাদক কারবারের (Drugs) রমরমা বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই বনগাঁয় (Bangaon)। এ বার ৭০ গ্রাম হেরোইন-সহ (Heroin) ভিন্ রাজ্যের বাসিন্দা এক যুবককে গ্রেফতার হলেন সেখানে। তাঁর কাছ থেকে নগদ ৫৬ হাজার টাকাও উদ্ধার হয়েছে। তিনি কোনও মাদকচক্রের সঙ্গে যুক্ত কি না, তদন্ত করে দেখছে পুলিশ।

বুধবার উত্তর  ২৪ পরগনার বনগাঁর নেহরু নগর ঘোষ পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই যুবককে। তাঁর গতিবিধি সন্দেহজনক ঠেকায় পুলিশে বনগাঁ থানায় খবর দেন এলাকার মানুষ। তাতেই পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে।

আরও পড়ুন: Municipal Election 2022 : "রাজ্য অবস্থান পরিষ্কার করুক তারা নির্বাচন চায় কি চায় না", পুরভোট পিছানো মামলায় মন্তব্য প্রধান বিচারপতির

ধৃত ব্যক্তি আদতে মণিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। নাম মহম্মদ আমির খান। বয়স ২১ বছর। বনগাঁ থানায় রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন এবং নগদ ৫৬ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত যুবককে বারাসত আদালতে তোলা হয়। তিনি কোনও আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে।

তবে সীমান্ত সংল্গন বনগাঁয় মাদক চক্রের রমরমা বহু দিনের। মাদক চক্রের জাল এতটাই ছড়ানো যে, মোবাইলে বরাত দিলে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সংযোগ গড়ে তুলতে প্রকাশ্যে কিছু লোক কাজ করে চলেছে বলেও দাবি পুলিশের।

পুলিশ এবং স্থানীয় মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও, মাদক চক্রের রমরমা ঠেকানো যায়নি। বরং করোনা কালে বাড়ি বাড়ি মাদক পৌঁছে দেওয়ার রীতি চালু হয়েছে বলে সামনে এসেছে। তার মধ্যেই এ বার হেরোইন-সহ গ্রেফতার হলেন ভিন্ রাজ্যের যুবক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: ধর্মতলায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
ধর্মতলায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
PM Modi: NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর,
NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, "হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে.."
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget