এক্সপ্লোর

North 24 Parganas: অভিষেক-সফরের আগে ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে পোস্টার

Matua Mahasangha: ঠাকুরবাড়ির নাটমন্দিরে রাজ্য পুলিশ, সরিয়ে দিলেন সঙ্ঘাধিপতি ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার আগে, উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে পোস্টার দিল অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের। ঠাকুরবাড়িতে একাধিক পোস্টার-ফ্লেক্স। ঘটনা ঘিরে ছড়াল উত্তেজনা। এই ঘটনার জেরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। 

কী রয়েছে পোস্টারে:
মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। কিন্তু তারপরেও ক্ষমা চাননি তিনি, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানানো হয়েছে পোস্টারে। ঠাকুরবাড়ি চত্বরেই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে স্লোগানও করা হয়। টানা স্লোগান চলে। ঠাকুরবাড়ির বেশ কিছু জায়গায় ফ্লেক্স লাগানো হয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের দাবি, মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর সম্পর্কে অপমানজনক মন্তব্য করেও ক্ষমা চাননি মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদ জানাতেই এই পোস্টার।

সরিয়ে দেওয়া হল পুলিশ:
এদিন দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কথা ঠাকুরবাড়িতে। এখানে পুজো দেওয়ার কথা। পুজো দেওয়ার পর তাঁর নবজোয়ার কর্মসূচি শুরু করার কথা। তার আগে ঠাকুরনগরে ঠাকুর বাড়ির নাটমন্দিরে বিপুল সংখ্যায় রাজ্য পুলিশ পৌঁছে যায়। যা দেখে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। 'বাড়িতে পুলিশ কেন?' প্রশ্ন তুলে পুলিশ কর্মীদের সরিয়ে দেন সাংসদ। নিজে এসে পুলিশকর্মীদের নাটমন্দির ছেড়ে বেরিয়ে যেতে বলেন। তাঁর দাবি, এটা বাড়ি  এখানে অনেক ভক্তরা আসবেন, কিন্তু পুলিশ থাকলে ভক্তদের সমস্যা হবে। সঙ্ঘাধিপতি ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানিয়েছেন, 'আজ অভিষেক ঠাকুরবাড়ি থেকে ঘুরে যাওয়ার পর, গোবর জল দিয়ে এলাকা শোধন করা হবে।

প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী এসেছিল। অমিত শাহ এসেছিল আমরা সম্মান জানিয়েছি। জানি না কোন মতুয়ারা করছে। যে রাজনীতি করছে, টোটাল বিজেপির। যে ব্যানার-ফেস্টুন লাগিয়েছে সেগুলো নিজের চোখে দেখেছি যে শান্তনু ঠাকুরের বাড়ি থেকে বেরোচ্ছে। তাঁর পিএ এই পোস্টার লাগিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের দাবি,'ও কোন মন্ত্রী। না পশ্চিমবঙ্গের মন্ত্রী, না সেন্ট্রালের মন্ত্রী। প্রধানমন্ত্রী আসাতেও এই সাজগোজ হয়নি। ও তো একজন এমপি। সূর্যের আলোয় চাঁদ যেমন আলোকিত হয়, তেমনই ও হয়েছে। ও সাংসদ, আমিও একজন সাংসদ। এখন ঠাকুরবাড়িতে কী? আমি জানতে চাই এখানে কী? রাজনীতি করতে আসছে ঠাকুরবাড়িতে।'

আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget