এক্সপ্লোর

TMC Leader Arrested: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, তাঁর গোপন ডেরায় কাঁড়ি কাঁড়ি নোটের হদিশ পেতেই অ্যাকশন পুলিশের

Baduria TMC Leader Arrested : তৃণমূল নেতার গোপন ডেরা থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার ! মিলল হাজার হাজার সরকারি ত্রিপলও

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়ায় তৃণমূলের পুরপ্রধানের গোপন ডেরায় তল্লাশি চালাল পুলিশ। বান্ডিল বান্ডিল নোট উদ্ধার করা হয়েছে। যার মোট অঙ্কের পরিমাণ ৮০ লক্ষ টাকা ! গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে  পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভটাচার্যকে। তবে শুধু বান্ডিল বান্ডিল নোটই নয়, এর পাশাপাশি তৃণমূল নেতার পার্টি অফিস, বাগান বাড়ি থেকে, তৃণমূল নেতার আস্তানা থেকে হাজার হাজার সরকারি ত্রিপলেরও হদিশ মিলেছে। কীভাবে নেতার ডেরায় নগদে ৮০ লক্ষ? খোঁজ নিচ্ছে ED, খবর সূত্রের। 

আরও পড়ুন, শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিকের বৈঠকে ১১ তৃণমূল বিধায়ক !

দিকে দিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে। অন্যদিকে, রাজ্য জুড়ে নানা জায়গায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা।  কোথাও সরকারি ত্রাণ চুরি, কোথাও পঞ্চায়েতের বিরোধী সদস্যদের মারধরের অভিযোগ। কোথাও আবার অস্ত্র-সহ গ্রেফতার করা হল তৃণমূল নেতাকে। উত্তর ২৪ পরগনা থেকে কোচবিহার - দিকে দিকে চলছে ধরপাকড়। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁর পার্টি অফিস ও বাগান বাড়ি থেকে ৪ হাজার সরকারি ত্রিপল উদ্ধার করা হয়। রাতে ফের তাঁরই অন্য একটি ডেরায় হানা দিয়ে পুলিশ ৮০ লক্ষ টাকা উদ্ধার করে।

গোছা গোছা টাকা, রাশি রাশি টাকা, সঙ্গে উদ্ধার করা হয় ত্রিপল। অন্যদিকে, দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর পঞ্চায়েতের বিজেপির সদস্য পুতুল দাসের অভিযোগের ভিত্তিতে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য আখতারুল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা ডাকার নামে বিরোধী পঞ্চায়েত সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিজেপির আক্রান্ত পঞ্চায়েত সদস্য পুতুল দাস বলেন, আমাকে আখতারুল মেরেছে। আখতারুল টিএমসি-র মেম্বার। আমি একটা সামান্য প্রতিবাদ করেছি তাই। ব্ল্যাঙ্ক রেজোলিউশন খাতায় আমাকে সই করিয়ে নিচ্ছিল। 

 বেড়াচাঁপা তৃণমূলের উপপ্রধান  ফারুক আহমেদ বলেন, এটা পূর্বপরিকল্পিত। এরা চক্রান্ত করে মিটিংটা হওয়ার আগে অনেক লোকজন জড়ো করেছিল। ক্ষমতা সরতেই, খসে পড়েছে আস্ফালনের পলেস্তরা। কোথাও গ্রেফতার হচ্ছেন খোদ পুরসভার চেয়ারম্য়ান, কোথাও হুমকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তৃণমূলের বিধায়ক, কোথাও আবার একদা তৃণমূলের ডনকে রাস্তায় হাতে হাতকড়া, কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ।অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget