এক্সপ্লোর

North 24 Parganas News: আচমকা মূল্যবৃদ্ধি, কত টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি মুরগির মাংস?

মাস খানের আগেও মুরগির মাংসের দাম ছিল প্রতি কেজিতে দেড়শো টাকা থেকে একশো ষাট টাকা। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাবরা অশোকনগরে গত কয়েক সপ্তাহ ধরে প্রতি কেজিতে বেড়েছে অনেকটা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুরসভা ভোটের আগে থেকেই আচমকা বেড়ে যায় মুরগির মাংসের দাম (Chicken Price)। তাও তখন কিছুটা নাগালের মধ্যে থাকলেও সম্প্রতি তা কার্যত মহার্ঘ্য হয়ে দাঁড়িয়েছে। মাস খানের আগেও মুরগির মাংসের দাম ছিল প্রতি কেজিতে দেড়শো টাকা থেকে একশো ষাট টাকা। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবরা অশোকনগরে গত কয়েক সপ্তাহ ধরে প্রতি কেজিতে প্রায় একশো টাকা বেড়ে গিয়েছে মুরগির মাংসের দাম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগেই যেখানে মুরগির মাংসের দাম ছিল দেড়শো থেকে একশো ষাট টাকা, সেই হাবরা অশোকনগরেই গত কয়েক সপ্তাহ ধরে কেজি প্রতি মুরগির মাংস বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো তিরিশ টাকায়। কিন্তু আচমকাই কেন এতটা দাম বেড়ে গেল মুরগির মাংসের? স্থানীয় ব্যবসায়ীরা এই প্রসঙ্গে জানালেন, বাজারে এখন মুরগির খাবারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। আবহাওয়া পরিবর্তনের সময় মুরগির বড় হতে সময় লাগে। তার জন্য নানা রকমের ওষুধও তাদের খাওয়াতে হয়। বাজারে এখন মুরগির যোগানের স্টকও সীমিত। মূলত সেই কারণেই এইভাবে মুরগির মাংসের দাম বেড়ে গিয়েছে। 

আরও পড়ুন - North 24 Parganas: পানিহাটির গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরের মৃত্যু, মাথায় গুলি লেগেছিল, প্রতিবাদে আগরপাড়ায় পথ অবরোধ

মুগির মাংসের দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত বাঙালির। পাশাপাশি এই সময় নানা উতসব অনুষ্ঠানও হচ্ছে। সেখানে মুরগির মাংসই ভরসা। ছোটখাটো অনুষ্ঠান হোক কিংবা নিতান্তই বাড়ির জন্য, মুরগির মাংস অত্যন্ত পছন্দের একটি খাবার। এর সঙ্গে করোনা পরিস্থিতিতেও বিশেষজ্ঞরা শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য প্রতিদিনের খাবারের তালিকায় মুরগির মাংস রাখার পরামর্শ দেন। ছোট থেকে বড় সকলেরই অত্যন্ত পছন্দের খাবার। কিন্তু আচমকা দাম এতটা বেড়ে যাওয়ায় রসনাপ্রিয় বাঙালির পাতে মুরগির মাংস পড়া দুষ্কর হয়ে উঠেছে। প্রয়োজন থাকলেও দামের কারণে বহু মানুষই অল্প কিনছেন। কবে দাম কমতে পারে, সে সম্পর্কেও এখনই কিছু জানাতে পারছেন না ব্যবসায়ীরা।

সেরা শিরোনাম

West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget