এক্সপ্লোর

TMC-CPM Clash : সিপিএম পথসভার মঞ্চ ভাঙচুর, বাঁশ, লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

North 24 Parganas : বাঁশ, লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধরের পাশাপাশি করা হয় বাইক ভাঙচুর। সিপিএমের একের পর এক পতাকা পোড়ানোর পর পথসভার মঞ্চ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : পথসভার (Patha Sabha) মঞ্চ ভেঙে দেওয়া ও সিপিএম (CPM) কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কলুপাড়া এলাকা। তৃণমূলের আক্রমণে অন্তত ১২ জন দলীয় কর্মী জখম হয়েছেন বলে দাবি সিপিএমের। প্রতিবাদে বাদু রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। এলাকায় বসানো হয়েছে পুলিশ (Police) পিকেট।

আহত একাধিক সিপিএম কর্মী

রাস্তার মাঝখানে দাউদাউ করে জ্বলছে আগুন। দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে মাইক। ভাঙাচোরা অবস্থায় উলটে পড়ে রয়েছে একের পর এক বাইক। আহত অবস্থায় রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন একাধিক সিপিএম কর্মী। গ্রামবাংলার ভোটের মুখে রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে এভাবেই অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বারাসাত ২নম্বর ব্লকের কলুপাড়া।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার এই এলাকায় একটি পথসভা করার কথা ছিল সিপিএমের। অভিযোগ, পথসভার মঞ্চ বাঁধার কাজ চলাকালীন সিপিএম কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাঁশ, লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধরের পাশাপাশি করা হয় বাইক ভাঙচুর। সিপিএমের একের পর এক পতাকা পোড়ানোর পর পথসভার মঞ্চ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। সিপিএম কর্মীদের অভিযোগ, বেধড়র মারধর করা হয়েছে তাঁদের। 

প্রতিবাদ, বিক্ষোভ

প্রতিবাদে বাদু রোডে কাঠের গুঁড়ি জ্বালিয়ে ৪৫ মিনিট ধরে বিক্ষোভ দেখান সিপিএমের কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র‍্যাফ। সিপিএমের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় অন্তত ১২ জন কর্মী জখম হয়েছেন। কলুপাড়ার কেমিয়ার এরিয়া কমিটির সদস্য আলমগীর বাদশা বলেছেন, 'হঠাৎ করে তৃণমূলের কয়েকজন এসে আমাদের লোকেদের মেরেছে। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামব। আমাদের ১২ জনকে মেরেছে।'

অভিযোগ অস্বীকার 

যদিও হামলার সঙ্গে তাদের দলের কোনও যোগ নেই বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। উত্তর ২৪ পরগনা বারাসাত ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভু ঘোষ বলেছেন, 'সিপিএম এলাকায় গন্ডগোল পাকানোর চেষ্টা করছে । তৃণমূলের যোগ নেই।' পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। উত্তেজনার জেরে থমথমে গোটা এলাকা।

আরও পড়ুন- কলকাতা জুড়ে টাকার পাহাড় ! এবার বড়বাজারে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget