এক্সপ্লোর

North 24 Parganas News: বারাসাত পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিকাশি বেহাল, টানা বৃষ্টিতে জমা জলে নাভিশ্বাস, বিক্ষোভ এলাকাবাসীর

Barasat Water Logging: বারাসাত পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিকাশি বেহাল, নর্দমার আবর্জনা সাফ করা হচ্ছে JCB দিয়ে

উত্তর ২৪ পরগনা: বারাসাত পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিকাশি বেহাল। কয়েকদিনের বৃষ্টিতে জমা জলে নাভিশ্বাস উঠছে এলাকাবাসীর।  জল নামাতে এবার মাটি কাটার যন্ত্র দিয়ে শুরু হল নিকাশি পরিষ্কারের কাজ।

আরও পড়ুন, ছুটির সকালেই লাল সতর্কতা, ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা ! আজ রাজ্যের ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস

বারাসাত-ব্যারাকপুর রোডের বড়বড়িয়ায় নর্দমার আবর্জনা সাফ করা হচ্ছে JCB দিয়ে। কালভার্ট ভেঙে জল বার করার উদ্যোগ নিয়েছে বারাসাত পুরসভা। গতকাল বেহাল নিকাশি নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আজ সকালে এলাকায় যান বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়।জল থইথই রাস্তা। জলের তলায় কৃষিজমি। একনগাড়ে বৃষ্টি আর সেই সঙ্গে ডিভিসির জল ছাড়ার জেরে চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। কৃষিজমি জলের তলায় থাকায় বাড়ছে ক্ষয়ক্ষতির আশঙ্কা।  যেদিকে চোখ যাচ্ছে, শুধু জল আর জল। কোথাও জলের তলায় চলে গেছে হাজার হাজার বিঘার ধান জমি।

কোথাও রাজ্যসড়ক থেকে গ্রামীণ রাস্তার ওপর দিয়ে বইছে জল!কোথাও মাথায় হাত পড়েছে চাষিদের! তো কোথাও চরম জলযন্ত্রণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে হুগলি, হুগলি থেকে বাঁকুড়া সর্বত্র ছবিটা এক। হরিপালের চাষি ও বাসিন্দা  সনৎকুমার ঘোষ বলেন, আমাদের এলাকা চারিদিকে ডুবে সাদা হয়ে গেছে। চাষ যেটুকু রোয়া হয়েছিল সমস্ত ডুবে গেছে। 

একে তো নাগাড়ে বৃষ্টি। তারপর গোদের ওপরে বিষফোঁড়ার মতো জল ছেড়েছে ডিভিসি। আর এই দুয়ের জেরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে শীলাবতী ও ঝুমি নদীতে। জলমগ্ন ঘাটাল পুরসভার ১৩টি ওয়ার্ড। প্লাবিত ঘাটালের ৫টি পঞ্চায়েতের একাধিক গ্রাম।

ঘাটালের বাসিন্দা  নিদান কোলে বলেন, মানুষ যাতায়ত করতে পারছে না। রাস্তাঘাট একেবারে ডুবে যাচ্ছে। জল তো ভালই বেড়ে গেছে। মানুষ যেতে পারছে না। যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে।এলাকার বাসিন্দাদের যখন ক্রমশ জল যন্ত্রণা বাড়ছে, তখন প্রশাসনের গলায় শোনা গেছে আশ্বাসের সুর! ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন,'আমাদের সমস্ত পরিষেবা চলছে। আমরা পরিস্থিতির উপর নজর রেখেছি। আমাদের কন্ট্রোল রুম খোলা আছে। বন্য়া পরিস্থিতি যতদিন উন্নতি না হয় আমাদের এই পরিষেবা চলবে।' 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget