এক্সপ্লোর

North 24 Parganas: ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ, নিমতা থেকে উদ্ধার দেহ

Death News: অভিযোগ, বিজনেস পার্টনারের বাড়ির জলের ট্যাঙ্কের নীচে লুকিয়ে রাখা হয় দেহ। জলের ট্যাঙ্কের নীচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে রাতারাতি পাঁচিল গেঁথে ফেলা হয়।

পার্থপ্রতিম ঘোষ, নিমতা: ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ (Businessman Death)। নিমতায় (Nimta) বিজনেস পার্টনারের বাড়ি থেকে উদ্ধার দেহ। নিহত ব্যবসায়ীর নাম ভাবিয়া লাখানি। 

অপহরণ করে খুনের অভিযোগ: ব্যবসায়ীকে অপহরণ করে খুন নিমতার রবীন্দ্রপল্লিতে। নিমতায় নিজের বাড়িতে নিয়ে গিয়ে উইকেট দিয়ে পিটিয়ে মারার অভিযো। বিজনেস পার্টনার অনির্বাণ গুপ্তর বাড়ির জলের ট্যাঙ্কের নীচে লুকিয়ে রাখা হয় দেহ। জলের ট্যাঙ্কের নীচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে রাতারাতি পাঁচিল গেঁথে ফেলা হয়। মৃত ভাবিয়া লাখানি ভবানীপুরের বাসিন্দা। তাঁর ব্যবসায়িক অংশীদারকে গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। আরও একজনকে আটক করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, শোভাবাজার এলাকা থেকে কাগজে মোড়ানো অবস্থায় উদ্ধার হয়েছে মৃতের মোবাইল ফোন। বিজনেস পার্টনারের কাছ থেকে ২১ লক্ষ টাকা পেতেন ওষুধ ব্যবসায়ী, তাই নিয়ে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, সোমবার অফিসের মিটিংয়ে বালিগঞ্জে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বছর ৪৪-এর ভাবিয়া লাখানি। দুপুর ৩টে নাগাদ পরিবারের লোকজনের সঙ্গে শেষবার কথা হয়। তারপরই বন্ধ হয়ে যায় মোবাইল ফোন। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর ফোনের শেষ টাওয়ার লোকেশন ছিল শোভাবাজার এলাকায়। পরে সেখান থেকেই উদ্ধার হয় ব্যবসায়ীর ফোন। বালিগঞ্জ থানার পাশাপাশি তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড ও গুন্ডাদমন শাখা।

এদিকে রাতের কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ। চা খেতে নিয়ে যাওয়ার নাম করে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে, তরুণীকে চা খেতে যাওয়ার প্রস্তাব দেন ৩ জন যুবক। এরপর তরুণীকে নিয়ে ধাপা এলাকায় পৌঁছে যান ৩ জন। তরুণীর অভিযোগ, গাড়ির মধ্যে তাঁকে ধর্ষণ করা হয়। সোমবার প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযুক্ত ৩ যুবকই অভিযোগকারিণীর পরিচিত বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম চন্দন গুপ্ত ও বিকাশ দত্ত। খোঁজ চালানো হচ্ছে, শ্রীকান্ত নামে আরেক অভিযুক্তের। পুলিশ সূত্রে দাবি, জেরায় অপরাধের কথা স্বীকার করেছে ২ অভিযুক্তই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Loksabha Election 2024: প্রার্থী তালিকা ঘোষণার পরই ময়দানে, তমলুকে প্রচার শুরু দেবাংশুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget