এক্সপ্লোর

North 24 Parganas: স্টেশনের কাছে হঠাৎ গুলি! বসিরহাটে দুষ্কৃতী তাণ্ডবে মৃত ১

Basirhat Shooting:গুরুতর আহত অবস্থায় শম্ভুনাথ গায়েনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাতের বেলায় দুষ্কৃতী তাণ্ডব। উত্তর ২৪ পরগনার বসিরহাট স্টেশনের কাছে শ্যুটআউট, মৃত ১। এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি। স্টেশন সংলগ্ন এলাকায় আচমকা গুলি দুষ্কৃতীদের। গুরুতর আহত অবস্থায় শম্ভুনাথ গায়েনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু। গুলিবিদ্ধ অবস্থায় আরও একজন ভর্তি হাসপাতালে।

রবিবার রাতে আচমকা এমন ঘটনা ঘটে। বসিরহাট স্টেশন যথেষ্ট ব্যস্ত এলাকা। সেখানেই এমন শ্যুটআউটের ঘটনা ঘটে। যেখানে এই হামলা ঘটেছে। সেই জায়গাটি স্টেশনের সংলগ্ন এলাকা। 

স্থানীয় সূত্রের খবর, মৃত শম্ভুনাথ গায়েন এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর, ওই এলাকা যথেষ্ট জনবহুল। এদিন রাত নটা নাগাদ কয়েকজন বেশ কয়েক রাউন্ড গুলি চলার আওয়াজ শোনেন। তারপরেই অনেকে মিলে সেদিকে ছুটে যান। গিয়ে দেখেন শম্ভুনাথ গায়েন নামে ওই ব্যক্তি পড়ে রয়েছেন। আরও একজন গুলিবিদ্ধ।

শম্ভুনাথ গায়েনের বয়স বছর ৩০, তিনি স্থানীয় বাসিন্দা। তাঁর বুকের নীচে গুলি লেগেছে বলে সূত্রের খবর, তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক সন্দেহ, এলাকায় দখলের লড়াই থেকেই বিরোধী পক্ষের দুষ্কৃতী দলের কেউ এই গুলি চালাতে পারে। অন্য কোনও ঘটনাও ঘটতে পারে। পাশাপাশি আরও একজন যিনি জখম হয়েছিলেন, তিনি কলকাতার বাসিন্দা, দমদম লাগোয়া এলাকার বাসিন্দা। সূত্রের খবর, কোনও একটি অনুষ্ঠানের জন্য তিনি বসিরহাট গিয়েছিলেন। ফেরার সময় গুলিচালনার মাঝে পড়ে যাওয়ায় তাঁর গায়ে গুলি লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বসিরহাটে যখন এই ঘটনা ঘটেছে। তখন সেদিনই খাস কলকাতায় গণপিটুনির ঘটনা ঘটেছে। চোর সন্দেহে চলল এলোপাথাড়ি মারধর। এক জন নয়, তিনজন ব্যক্তিকে মারধর করা হল। স্থানীয়দের একাংশ অভিযোগ তুলেছেন, এলাকায় পরপর চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এলাকায় যথেষ্ট নজরদারি রয়েছে। গল্ফগ্রিনের গণপিটুনির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কেন এমন ঘটনা? গল্ফ গ্রিনের বাসিন্দাদের একাংশের অভিযোগ, সম্প্রতি এলাকায় একের পর এক বাড়িতে চুরি হয়েছে। সন্ধে নামলেই এলাকায় বসে নেশার আসর। 

আরও পড়ুন: উড়ছে চন্দ্রযান ৩! মাঝ আকাশ থেকে ক্যামেরাবন্দি 'ঐতিহাসিক মুহূর্ত'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
Hospital Vandalized: নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে
নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget