এক্সপ্লোর

North 24 Parganas: গণপিটুনিতে মৃত্যু মাছ ব্যবসায়ীর, দোষী সাব্যস্ত পানিহাটির TMC কাউন্সিলর

Panihati News: পাড়ার ক্লাব থেকে মোবাইল ও টাকা চুরির সন্দেহে এলাকারই এক মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে মণ্ডপে বেঁধে গণপিটুনি দেওয়া হয়।

সমীরণ পাল, পানিহাটি: পানিহাটিতে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগে এবার দোষী সাব্যস্ত তৃণমূল কাউন্সিলর। দোষী সাব্যস্ত করা হল পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের TMC কাউন্সিলর তারক গুহ সহ ৫ জন। আগামী মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণা। 

প্রায় এক দশক আগে, উত্তর ২৪ পরগনা পানিহাটিতে, গণপিটুনিতে হত্য়ার মামলায় দোষী সাব্যস্ত করা হল পানিহাটি পুরসভার ১১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক গুহ। তাঁর ভাইপো নেপাল গুহ সহ মোট ৫ জনকে। মঙ্গলবার, দোষীদের সাজা ঘোষণা করবে ব্যারাকপুর মহকুমা আদালত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব নিহত শম্ভু চক্রবর্তীর পরিবার।

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুজোর সময়, পানিহাটির গাঁধীনগর এলাকায় পাড়ার ক্লাব থেকে মোবাইল ও টাকা চুরির সন্দেহে এলাকারই এক মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে মণ্ডপে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। তৃণমূল নেতা তারক গুহর নেতৃত্বে সেই ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় শম্ভু চক্রবর্তীর। পরিবারের পক্ষ থেকে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়।দোষীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০২, ১৪৩, ১৪৯ ও ১১৪ নং ধারায় মামলা হয়। সেই মামলায়, মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তার মধ্যে, ফেরার হয়ে যায় ২ জন। বিচার হয় ৮ জনের। বেকসুর খালাস করা হয় ৩ জনকে।  শুক্রবার, বাকি ৫ জনকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর মহকুমা আদালত।                                              

২০১৪ সালের অভিযুক্ত তৃণমূল নেতা তারক গুহ ২০২২ সালে তৃণমূল কাউন্সিলর হন। মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণা। নিহত শম্ভু চক্রবর্তীর ছেলে বলেন, "মামলা থেকে বেছে বেছে তৃণমূল কাউন্সিলর ও তাঁর ভাইপোর নাম তুলে নেওয়ার জন্য ইতিমধ্যেই ১৬ লাখ টাকার প্রলোভনও দেওয়া হয়েছে তাঁদের।'' পানিহাটি পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতা মলয় রায় বলেন, "২০১৪ সালের পর তখন আমাদের, তারক গুহ আমাদের কাউন্সিলর ছিলেন না। ২০২২ সালে, তারক গুহ কাউন্সিলর নির্বাচিত হন। আমরা খতিয়ে দেখছি কী ব্যাপার।''

আরও পড়ুন: NRS New Notification: বহিরাগত প্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, NRS-এ চালু হচ্ছে হাজিরার নতুন নিয়ম

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget