এক্সপ্লোর

NRS New Notification: বহিরাগত প্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, NRS-এ চালু হচ্ছে হাজিরার নতুন নিয়ম

Kolkata News: এতদিন পর্যন্ত সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা সিস্টেম ছিল খাতায় সই করা।

সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্য ভবনের কড়া নির্দেশিকার পর এবার NRS মেডিক্যাল কর্তৃপক্ষের নতুন পদক্ষেপ। সমস্ত ডাক্তারি পড়ুয়ার জন্য কিউ আর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চালু হচ্ছে। এক কার্ডেই হবে কলেজ ও ডিউটির হাজিরা। 

সপ্তাহে কাজ করতে হবে ন্যূনতম ৪২ ঘণ্টা। একবারে টানা ৪২ ঘণ্টা নয়, ৬ দিনে ৪২ ঘণ্টা। নন প্র্যাকটিসিং ভাতা না নিলে, প্রাইভেট প্র্যাকটিস করা যাবে কর্মক্ষেত্রের ২০ কিলোমিটারের মধ্যে। এভাবে একের পর এক নির্দেশিকা দিয়ে যখন চিকিৎসকদের হাজিরার ক্ষেত্রে বজ্র আঁটুনি তৈরি করছে স্বাস্থ্য ভবন। তখন আরও এক ধাপ এগিয়ে NRS চালু করল নতুন ব্যবস্থা। QR কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চালু হচ্ছে তাদের সমস্ত ডাক্তারি পড়ুয়ার জন্য। এতদিন পর্যন্ত সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা সিস্টেম ছিল খাতায় সই করা। বছরখানেক ধরে জাতীয় মেডিক্যাল কমিশন বা NMC-র নির্দেশ মতো বায়োমেট্রিকর হাজিরা চালু হলেও তা পুরোপুরি চালু করা যায়নি। ফলে, বিভিন্ন ঘটনায় চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত প্রশ্ন উঠেছে।                                      

মেদিনীপুরে স্যালাইন কাণ্ডেও প্রশ্নের মুখে পড়েছে চিকিৎসকদের হাজিরা। এরই মধ্যে NRS-র নতুন ব্যবস্থা। এই মেশিনের বিশেষত্ব হল, কার্ড একজনের কার্ড নিয়ে অন্যজন দাঁড়ালে হবে না। ছবি ও চোখের মণির যন্ত্র যখন চিনতে পারবে, তখন এন্ট্রি হবে। এনএমসি-র নিয়ম মেনে বায়োমেট্রিকও থাকবে। ইতিমধ্যেই NRS-র সিনিয়র চিকিৎসদের চালু হয়ে গেছে QR কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র। বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট ডক্টোরাল, প্যারা মেডিক্যাল, সব বিভাগের পড়ুয়ার জন্যই বাধ্যতামূলক হচ্ছে QR কোড যুক্ত আইডেন্টিটি কার্ড। সেই কার্ডের জন্য হাসপাতালের নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। এই কার্ডেই হবে কলেজে ও ডিউটির হাজিরা। ইতিমধ্যেই NRS হাসপাতাল চত্বরের মধ্যে ব্লক করা হয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। বন্ধ করা হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। ব্লক করা হয়েছে বিভিন্ন ফুড ডেলিভারি অ্য়াপ। এবার চালু হচ্ছে নতুন আইকার্ড।

আরও পড়ুন: International Mother Language Day: শুনশান একুশের পেট্রাপোল, বদলে গেল ২ বাংলার মিলনের ছবি

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget