এক্সপ্লোর

North 24 Parganas: শুরু পাড়ায় শিক্ষালয় কর্মসূচী, হাবরায় মনোরম পরিবেশে ক্লাস করল ছাত্ররা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক পাড়ায় শিক্ষালয় কর্মসূচীর মধ্যেই হাবরা বিডিও অফিসে এসে উপস্থিত হয় প্রতিবেশী প্রফুল্লনগর বিদ্যামন্দিরের পঞ্চাশজন ছাত্র। প্রকৃতির মধ্যে কেটে গেল তাদের প্রথম দিন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্কুল কলেজ খোলার ঘোষণার দিনই পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের (Paray Sikhshaloy) ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতোই হাবরা এক নম্বর বিডিও অফিসে মনোরম পার্ক ফুল বাগান লেকের মধ্যেই ক্লাস করল সপ্তম শ্রেণীর ছাত্ররা। প্রথম দিনের পড়াশোনায় খুশি তারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক পাড়ায় শিক্ষালয় কর্মসূচীর মধ্যেই হাবরা বিডিও অফিসে এসে উপস্থিত হয় প্রতিবেশী প্রফুল্লনগর বিদ্যামন্দিরের পঞ্চাশজন ছাত্র। প্রকৃতির মনোরম পরিবেশে পড়াশোনার মধ্যে কেটে গেল তাদের প্রথম দিন। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় গত দুটো বছর অনলাইন ক্লাস করতে করতে বিরক্ত এসে গিয়েছিল তাদের মধ্যে। অনলাইন ক্লাস করতে তাদের আর একেবারেই ভালো লাগছিল না। বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছিল না। প্রিয় শিক্ষকদের কাছ থেকে সামনা সামনি শিক্ষা নেওয়া সম্ভব হচ্ছিল না। অবশেষে পাড়ায় শিক্ষালয় কর্মসূচী শুরু হওয়ায় তাদের সেই মনের কষ্ট দূর হয়ে গেল। রবি ঠাকুরের শান্তিনিকেতনের কায়দায় গাছ-গাছালি, ফুল-পাখালির মধ্যে ক্লাস করে তারা খুবই খুশি। 

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, এমন মনোরম পরিবেশে ক্লাস করতে পেরে খুব খুশি ছাত্ররা। সুন্দর পরিবেশে পড়াশোনা করতে ওরা খুবই মজা পেয়েছে। তার সঙ্গে উপরি পাওনা হিসেবে তারা পেয়েছে খাতা ও কলম। জানা য়াচ্ছে, হাবরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা ছাত্রদের জন্য একটি করে খাতা ও কলমের ব্যবস্থা করেন। শুধু পড়াশোনা করেই ক্ষান্ত হয়নি পড়ুয়ারা। পাশের লেকে তারা বোটিংও করার আবদার করে। সে ব্যাপারে উদ্যোগ নেন সভাপতি। টানা দুটো বছর স্কুল বন্ধ থাকায় দেখা হয়নি বন্ধুদের সঙ্গে। এতদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে, তার সঙ্গে উপহার ও লেকে বোটিং করে খুবই খুশি প্রফুল্লনগর বিদ্যামন্দিরের ছাত্ররা। সভাপতি অজিত সাহা জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ যদি মনে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় শিক্ষালয় কর্মসূচী অনুযায়ী এইভাবে আরও কিছুদিন ক্লাস নেওয়া যেতে পারে, তাহলে এইভাবে শিক্ষাদান চালিয়ে যাওয়া যেতে পারে।

যদিও এই কর্মসূচীকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি নেচা নীলরতন মিত্রের অভিযোগ, স্কুলে শিক্ষক নিয়োগ নেই। শিক্ষা ব্যবস্থার কোনও পরিকাঠামো নেই। এমন একটা পরিকল্পনা বাস্তবায়িত করতে চেয়ে পুরসভা ভোটের আগে চমক দিকে চাইছেন মুখ্যমন্ত্রী। এতে ভোটে কোনও লাভ করতে পারবে না শাসকদল। নীলরতন মিত্রের দাবির পাল্টা অজিত সাহা জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ব্যবস্থাকে অস্বীকার করতে চাইছে বিজেপি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব ভাবনা। আর পাড়ায় শিক্ষালয় কর্মসূচীর জন্য ওঁকে অনেক ধন্যবাদ। পড়ুয়ারা কতটা খুশি হয়েছে, তা দেখাই যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget