এক্সপ্লোর

Salt Lake Accident: বেপরোয়া গতি, পর পর ৭ জনকে ধাক্কা সরকারি বাসের, মৃত্যু রিকশাচালকের

North 24 Parganas News: শনিবার সকালে উত্তর ২৪ পরগনার সল্টলেকে এই দুর্ঘটনা ঘটে। সল্টলেকের জিসি আইল্যান্ডের কাছে পর পর সাত জনকে একটি সরকারি বাস ধাক্কা মারে বলে অভিযোগ।

রঞ্জিত সাউ, উত্তর ২৪ পরগনা: খুশির ইদে মাতোয়ারা গোটা দেশ এবং শহর কলকাতাও (Kolkata News)। তার মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল সল্টলেকে। সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক রিকশা চালকের (Rickshaw Puller Death)। বাসের ধাক্কায় আহত হলেন আরও ছয় জন। গুরুতর আহত তাঁরা।  ভর্তি করা হয়েছে হাসপাতালে। ব্রেক ফেল করায় দুর্ঘটনা বলে দাবি উঠলেও, স্থানীয়দের দাবি বেপরোয়া গতিতে ছুটে আসছিল বাসটি। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

বাসের ধাক্কায় পেশায় রিকশা চালক এক ব্যক্তির মৃত্যু হয়েছে

শনিবার সকালে উত্তর ২৪ পরগনার সল্টলেকে এই দুর্ঘটনা ঘটে (Salt Lake Accident)। সল্টলেকের জিসি আইল্যান্ডের কাছে পর পর সাত জনকে একটি সরকারি বাস ধাক্কা মারে বলে অভিযোগ। তাতে পেশায় রিকশা চালক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। দুর্ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ যাদবপুর থেকে করুণাময়ীগামী সরকারি বাস GC আইল্যান্ডের পাশে পুলিশ কিয়স্কের সামনে রিকশ স্ট্যান্ডে ধাক্কা মারে প্রথমে। তার পর রাস্তার পাশের পাঁচিল ভেঙে ঢুকে যায়। তাতে সাত জন আহত হন। তড়িঘড়ি আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে আহত রিকশা চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Tapas Saha Exclusive : মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথার ওপর রয়েছে, বললেন তাপস

মৃত ব্যক্তির নাম বৃন্দাবন প্রধান। বয়স হয়েছিল ৬৫ বছর। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা তিনি। কেষ্টপুরে ভাড়া থাকতেন পরিবারকে নিয়ে। রোজকার মতো এ দিনও রিকশা নিয়ে বেরিয়েছিলেন তিনি। রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলেন। সেই সময়ই বেপরোয়া গতিতে ছুটে আসা বাস তাঁকে ধাক্কা মারে। গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগনাল ভেঙে বেপরোয়া গতিতে ছুটছিল সরকারি বাস

এই দুর্ঘটনা নিয়ে বিধাননগরের মেয়র মেয়র কৃষ্ণা চক্রবর্তীর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি জানান, বাসটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগনাল ভেঙে বেপরোয়া গতিতে ছুটছিল সরকারি বাস। সেই কারণেই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। বেলা ১১টায় কী ভাবে বেপরোয়া গতিতে বাসটি রাস্তা দিয়ে এগোচ্ছিল, প্রশ্ন তুলেছেন তাঁরা।

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget