এক্সপ্লোর

Tapas Saha Exclusive : মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথার ওপর রয়েছে, বললেন তাপস

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানালেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথার ওপর রয়েছে। অভিষেকের অফিসে আমাকে ঢুকতে দেওয়া হয়নি।

আবীর দত্ত, কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহা। আর শুক্রবার সিবিআই হানা দিল আরেক তৃণমূল বিধায়ক তাপস সাহার তেহট্টের বাড়িতে। বাড়িতে সিবিআই হানার পরেই দলের প্রতি অভিমানী তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ( BJP MLA Tapas Saha ) । বিধায়কের আক্ষেপ, দল পাশে দাঁড়ায়নি। কেউ যোগাযোগও করেনি। 

ম্য়ারাথন তল্লাশি চালায় সিবিআই

নিয়োগ দুর্নীতি কাণ্ডে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে ম্য়ারাথন তল্লাশি চালায় সিবিআই। বিধায়কের বাড়ি, অফিস, এমনকি, তিনি যে কলেজের পরিচালন সমিতির সভাপতি, সেই কলেজের ছাদে উঠে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা!

'আমার কাউকে প্রয়োজন নেই'

আগেও তাপস সাহা বলেছিলেন, 'দিদি আমাকে ভালবাসে, জানি না , কেন ভালবাসে জানি না। অন্য কেউ সেভাবে ভালবাসে না। অন্যদের কথা বলতে পারব না। ' আবারও এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানালেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথার ওপর রয়েছে। অভিষেকের অফিসে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। পঞ্চায়েত ভোট আসছে। এখানে আমি তৃণমূলকে তৈরি করেছি। আমার কাউকে প্রয়োজন নেই, দলের আমাকে প্রয়োজন।' তিনি আরও দাবি করেন, মূলত টিনা ভৌমিক সাহা আর অন্যদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সিবিআই হানার পর, এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নানা বিস্ফোরক দাবি করেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস 
সাহা।

দল যে পাশে থাকবে না, আগেই জানিয়েছিল : টিনা

যে টিনাকে  নিয়ে তাপস সাহার এত অভিযোগ, তিনি কী বললেন ?  ' দলকে ইচ্ছাকৃতভাবে ছোট করছেন তাপস সাহা। ওঁর নিজের ভুল। দল যে পাশে থাকবে না, আগেই জানিয়েছিল। উনি দলের নেতৃত্বকে ছোট করছেন। ওঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, ওঁকেই প্রমাণ করে আসতে হবে। ' তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে পাল্টা আক্রমণ নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্যা টিনা ভৌমিক সাহা-র। 

বিধায়ক তাপস সাহা আরও বলেন, ' ওঁদের মনে হয়েছিল, আমার বাড়িতে সোনা, টাকা, জমির নথি পাওয়া যাবে। কিছুই মেলেনি, নিটফল শূন্য। ' বাড়িতে সিবিআই হানা নিয়ে দাবি তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। 

গত বছর, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে।
অভিযোগ ওঠে, সরকারি চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল। 
তদন্তে নেমে প্রবীর কয়াল-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের Anti Corruption Branch বা দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার, হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গেছে CBI-এর হাতে।

 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
Durga Puja: আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
Durga Puja: আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি

ভিডিও

Suvendu Adhikari: আজ মিলনমেলা প্রাঙ্গনে পুজো নিয়ে সমন্বয় বৈঠক মুখ্যমন্ত্রীর
Kolkata News: খাবারে বিষ খুঁজতে রাজ্য জুড়ে অভিযান, কলকাতার একাধিক মলের ফুড কোর্ট, রেস্তোরাঁয় হানা
Dengue News: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আক্রান্ত বেড়ে সাড়ে ৪ হাজারের বেশি
Samik Bhattacharya: সামনে পুরভোট, নব্য বিজেপিকে বার্তা রাজ্য সভাপতির
Humayun Kabir: ক্যামাকস্ট্রিট কাণ্ডে ডেবরার প্রাক্তন TMC বিধায়ককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget