এক্সপ্লোর

North 24 Parganas: টিটাগড়ে শ্যুটআউট! মাথায় গুলি লেগে মৃত ১

North 24 Parganas: কিছুদিন আগেই দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা সংঘর্ষে জড়িয়েছিলেন এই এলাকায়। সেই ঘটনায় একজনের মৃত্যুও হয়েছিল

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের টিটাগড়ে শ্যুটআউট (Shootout), একজনের মৃত্যু। মাথায় গুলি করে খুনের অভিযোগ উঠেছে। গুলির আঘাতে মহম্মদ হাসান নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সওয়া পাঁচটা নাগাদ, টিটাগড়ে (Titagarh) এই গুলি চলে। নিহত ব্যক্তি একটি দোকানের কর্মচারী বলে জানা গিয়েছে। গুলি লাগার পরে জখম ব্যক্তিকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

ওরানপাড়া এলাকাটি টিটাগড় স্টেশন (Titagarh Station) সংলগ্ন এলাকা। অত্যন্ত জনবহুল এলাকা এটি। সেখানেই শুটআউট হয়।  কেন এই গুলি, এখনও জানা যায়নি। সূত্রের খবর, মহম্মদ হাসান বাড়ির কাছে রাস্তার উপর দাঁড়িয়েছিলেন। সেখানেই মাথায় লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। যদিও এখন পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

নিহত মহম্মদ হাসানের বয়স বছর বিয়াল্লিশের মতো। অপরাধের রেকর্ড হয়েছে নিহত ব্যক্তির। মাদক মামলায় জেলে ছিল এই ব্যক্তি। ৬ মাস আগে জেল থেকে ছাড়া পায় মহম্মদ হাসান। কী কারণে গন্ডগোল হয়েছে, তা জানার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনজন দুষ্কৃতী হামলা চালিয়েছিল। মাথায় গুলি করে খুন করা হয়েছে।

বারবার অশান্ত টিটাগড়:

কিছুদিন আগেই দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা সংঘর্ষে জড়িয়েছিলেন এই এলাকায়। সেই ঘটনায় একজনের মৃত্যুও হয়েছিল। তারপরে ফের অশান্ত টিটাগড়। ওড়ান পাড়ায় জনবহুল এলাকায় বাড়ির সামনেই মাথায় গুলি করে খুন করা হল এক ব্য়ক্তিকে।                  

বারবার টিটাগড় খবরের শিরোনামে উঠে এসেছে। কখনও রাজনৈতিক সংঘর্ষ কখনও আবার দুষ্কৃতী তাণ্ডব। কখনও বোমা বিস্ফোরণে মতো ঘটনা। গত বছরেরর সেপ্টেম্বরে টিটাগড়ে ক্লাস চলাকালীন একটি স্কুলে বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনায় উথালপাথাল হয়েছিল রাজ্য রাজনীতি। ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।                                  

পুজোর মধ্যেই গুলি চালনার ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনার সোদপুরেও। দশমীর রাতে সোদপুরে ওই শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। তিনজনের একটি দল ওই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। 

আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ পচছে, শুধু মহুয়াকে নিয়ে রোজ রোজ বৈঠক, বললেন কুণাল

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget