এক্সপ্লোর

North 24 Parganas News: 'সুবিধাবাদীদের তৃণমূলে নয়', অভিষেকের সভার পরই পোস্টার, নিশানায় কি অর্জুন!

Jagaddal News: কাদের পক্ষ থেকে ব্যানার দেওয়া হয়েছে, তা লেখা না থাকলেও, তৃণমূলের পুরনো কর্মীদের মর্যাদার কথা বলা হয়েছে এই ব্যানারে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অন্য দল থেকে তৃণমূলে যোগদান এবং পুরনো কর্মীদের মর্যাদা নিয়ে শ্যামনগরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এই প্রেক্ষাপটে তাঁর নামের উল্লেখ করেই জগদ্দল বিধানসভার শ্যামনগরে পড়ল ব্যানার। আর ব্যানার বিতর্কে দুই সুর তৃণমূল বিধায়ক এবং সদ্য বিজেপি (BJP) থেকে তৃণমূলে ফেরা অর্জুন সিংহের (Arjun Singh)।

অভিষেকের সভার পরই পোস্টার

সোমবার শ্য়ামনগরের সভায় অভিষেক বলেন, "এলাকার শান্তি বিঘ্নিত করতে চাইলে, তৃণমূলের পুরনো কর্মীর গায়ে আঁচড় পড়ে, আমি ছেড়ে কথা বলব না।" বিজেপি থেকে নেতাদের ফেরত নেওয়া প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, "আপনারা চান দরজা খুলব না দরজা বন্ধ?  খুলব?  খুলব না? আপনারা চান দরজা বন্ধ করে রাখব?" দর্শকদের কোছ থেকে প্রতিক্রিয়া না পেয়ে বলেন, "তাই হল, দরজা বন্ধ। দরজা বন্ধ।"

বিজেপি থেকে তৃণমূলে আসা নেতা এবং পুরনো কর্মীদের মর্যাদা প্রসঙ্গে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অভিষেক। তাঁর এই বার্তার পরই জগদ্দল বিধানসভায় একাধিক জায়গায় ব্যানার দেখা গেল, যাতে লেখা রয়েছে, 'দরজা বন্ধ, সুবিধাবাদীদের কখনও তৃণমূলে নয়।"

কাদের পক্ষ থেকে ব্যানার দেওয়া হয়েছে, তা লেখা না থাকলেও, তৃণমূলের পুরনো কর্মীদের মর্যাদার কথা বলা হয়েছে এই ব্যানারে। বলা হয়েছে, কোনও পুরনো কর্মীর গায়ে হাত পড়লে তৃণমূল ছেড়ে কথা বলবে না।

আরও পড়ুন: Mamata Banerjee: প্রকল্প বিলম্ব আট বছর ধরে, সরকারি আধিকারিককে কানমলা দাওয়াই মুখ্যমন্ত্রীর

তবে এই ব্যানার বিতর্কে সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংহ এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের গলায় শোনা গেল দু’রকমের সুর। অর্জুন বলেন, "কে কেন পোস্টার লাগাচ্ছে জানি না। মনে হচ্ছে অভিষেকের সভাকে অপমানকে করা হচ্ছে। উনি কি বার্তা দিয়েছেন, তারপর পোস্টার লাগানো, আমি জানি না। সবাই শুনেছে।" অন্য দিকে, সোমনাথ বলেন, "আজ দল ছেড়ে যাবেন, আবার আসবেন। এই ধরনের নীতি ঠিক নয়। খালি ব্যবসার জন্য অনেকে দলে আসে। তৃণমূলের স্টেজে এসে জায়গা পেয়ে যাবে সেই বার্তা দিয়েছে নেতৃত্ব।"

স্থানীয় সূত্রে দাবি, ২০১৯-এর লোকসভা ভোটের মুখে, অর্জুন তৃণমূল ছাড়ার পর সোমনাথের সঙ্গে তাঁর বিবাদ তীব্র হয়। অর্জুনের খাসতালুক ভাটপাড়া বিধানসভায় সোমনাথকে আহ্বায়ক নিয়োগ করে তৃণমূল।

সোমবার অভিষেকের সভায়, ভোট-পরবর্তী হামলায় নিহত শোভারানি মণ্ডলের পরিবারের এক সদস্য আসায়, অসন্তোষ প্রকাশ করেন জগদ্দলের তৃণমূলের বিধায়ক সোমনাথ। আর এই প্রেক্ষাপটেই ব্যানার বিতর্কে তৃণমূলের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

এই প্রসঙ্গে বিজেপি-র ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "সাংসদ দলবদলের পর থেকে তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল চলছে। নিজেদের মধ্যে বিড়ম্বনায় এসব করছে। বিধায়ক-সাংসদ যুদ্ধ চলছে। পুরোপুরি কলহ।"

অর্জুনকে নিয়ে অসন্তোষ তৃণমূলে!
 
এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন হল, অর্জুন তৃণমূলে যোগ দেওয়ার পর, তৃণমূল নেতৃত্বের তরফে প্রকাশ্যে সার্বিক ঐক্যের ছবি তুলে ধরা হলেও, সবাই মন থেকে একমত হতে পেরেছেন তো?  কারণ সম্প্রতি দলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী এ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এক একে বাকিরাও এ বার অসন্তোষ জানাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget