এক্সপ্লোর

Dakshineswar News: দক্ষিণেশ্বরে এবার ঠাকুর-দর্শন, গড়ে উঠছে শ্রীরামকৃষ্ণ মন্দির, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বামী স্মরণানন্দ

Sri Ramakrishna Temple: যে দক্ষিণেশ্বর মন্দিরে সাধন জীবনের প্রায় ৩০ বছর কাটিয়েছেন শ্রীরামকৃষ্ণ, এবার তার পাশেই রামকৃষ্ণ মঠের নতুন শাখা তৈরি হল।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: মায়ের দর্শন পেতে বছরের পর বছর ধরে দলে দলে ছুটে যান পুণ্যার্থীরা। দক্ষিণেশ্বরে এবার বাড়তি আকর্ষণ যোগ হচ্ছে। সেখানে দক্ষিণেশ্বরে গড়ে তোলা হবে শ্রীরামকৃষ্ণ মন্দির, বুধবার তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। এদিনের অনুষ্ঠানের সাক্ষী হতে সকাল থেকে জড়ো হয়েছিলেন অসংখ্য ভক্ত।  তাঁদের উপস্থিতিতেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হল।

শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ

কলকাতায় শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর স্মৃতিধন্য বিভিন্ন স্থান রামকৃষ্ণ মঠ ও মিশনের হাতে এলেও, এতদিন শ্রীরামকৃষ্ণের কর্মভূমি দক্ষিণেশ্বরে তাদের কোনও শাখা ছিল না। এবার সেই খামতি মিটতে চলেছে। বুধবার তার সূচনা ঘটল শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। এখন থেকেই তাকে ঘিরে আবেগে ভাসছেন ভক্তজনেরা।

যে দক্ষিণেশ্বর মন্দিরে সাধন জীবনের প্রায় ৩০ বছর কাটিয়েছেন শ্রীরামকৃষ্ণ, এবার তার পাশেই রামকৃষ্ণ মঠের নতুন শাখা তৈরি হল। এদেশে এটি রামকৃষ্ণ মঠের ২৭৩ তম শাখা কেন্দ্র। আগামী দিনে এখানেই গড়ে উঠবে শ্রীরামকৃষ্ণ মন্দির। বুধবার তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ।

আরও পড়ুন: Mamata Banerjee: দুবাই বিমানবন্দরে হঠাৎ সাক্ষাৎ মমতা-রনিলের! পেলেন আমন্ত্রণও

এদিনের অনুষ্ঠানের সাক্ষী থাকতে সমবেত হয়েছিলেন বহু ভক্ত। সকালে বিশেষ পুজোর পর ছিল ধর্মসভা। এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, দক্ষিণেশ্বরের পাশাপাশি আলমবাজার মঠও অধিক গ্রহণ করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। এর ফলে রামকৃষ্ণ মঠ ও মিশন গড়ে ওঠার যাত্রাপথের একটি বৃত্ত সম্পন্ন হল।

সাধারণ মানুষকে খোঁজ দিয়েছিলেন চৈতন্যলোকের, ঠাকুরের দর্শন পেতে ভিড় উপচে পড়ত সেই সময়েও

দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় আগমন গদাধর চট্টোপাধ্যায়ের। দাদার সূত্রেই দক্ষিণেশ্বরে পৌরোহিত্যের কাজে যুক্ত হন তিনি। কিন্তিু শুধুমাত্র পুরোহিত হয়ে থাকেননি তিনি। তার পর শ্রীরামকৃষ্ণ পরমহংস হয়ে ওঠেন। অন্য ধর্মকে বুঝতে, জানতে কোনও ত্রুটি রাখেননি। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, উদার মানসিকতা নিহিত ছিল তাঁর ভাবনায়। সাধারণ মানুষকে চৈতন্যলোকের খোঁজ দিয়েছিলেন তিনি। শুধুমাত্র নিজের মুক্তি নয়, জগতের মুক্তির কথা শোনা যেত তাঁর মুখে। তাঁর কাছে ধর্ম ছিল একান্তই অন্তরের বিষয়। তাই শ্রীরামকৃষ্ণের তাঁর দর্শন পেতেও ভিড় উপচে পড়ত দক্ষিণেশ্বরে। 

 

সেরা শিরোনাম

News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
Durga Puja Weather Update: দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget