এক্সপ্লোর

TMC Leader Threat : মনোনয়ন জমা দিতে আসা বিরোধীদের জন্য স্পেশাল চিকেন বিরিয়ানির ব্যবস্থা, হুঁশিয়ারি তৃণমূল নেতার

West Bengal News : তৃণমূল নেতার বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) মনোনয়ন জমা (Nomination Filing) দিতে আসা বিরোধীদের জন্য স্পেশাল চিকেন বিরিয়ানির ব্যবস্থা থাকবে। টোটো করে মনোনয়ন কেন্দ্রে নিয়ে আসা হবে বিরোধী প্রার্থীদের। দলীয় সভায় বিতর্কিত মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ১ নম্বর ব্লকের তৃণমূল (TMC) সভাপতি আনিসুর রহমান। এই নিয়ে বিজেপি-সহ বিরোধীদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে তৃণমূল নেতার বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

অভিষেকের আশ্বাস, নেতাদের হুঁশিয়ারি

পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে বলে বারবার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিরোধীদের আশ্বাস দিয়ে বলেছেন, মনোনয়ন জমা দিতে কেউ বাধা পেয়ে তাঁকে জানালে ব্যক্তিগত উদ্যোগে যাতে তাঁরা মনোনয়ন জমা দিতে পারেন সেই ব্যবস্থা করবেন তিনি। অভিষেকের গলায় পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আশ্বাসের সুর থাকলেও তৃণমূল নেতাদের হুমকি-হুঁশিয়ারি অবশ্য থামছে না। বরং যত ভোটের আবহ চড়ছে ততই বাড়ছে ইঙ্গিতপূর্ণ বিতর্কিত মন্তব্যের বহর। যা নিয়ে পাল্টা খোঁচটা দিতেও ছাড়ছে না বিরোধীরা। তবে শাসক হোক বা বিরোধী, প্রতিপক্ষকে হুমকি-হুঁশিয়ারির বিষয়ে পিছিয়ে নেই কেউই। 

আরও পড়ুন- সহকর্মীদের সঙ্গে সিনেমা দেখে অফিস ফিরে মরণঝাঁপ ! সেক্টর ৫-এ আইটি কর্মী তরুণীর রহস্যমৃত্যু

'তৃণমূল কর্মীরা হাত তুললে হাসপাতালে জায়গা হবে'-সোমবার সন্ধ্যায় ইন্দপুরের আড়ালডিহি গ্রামে দিদির সুরক্ষাকবচ কর্মসূচীর সভায় এই ভাষাতেই বিজেপির প্রতি বেনজির আক্রমণ শোনা গেল তৃণমূলের বিধায়ক থেকে স্থানীয় ব্লক সভাপতির গলায়। গত কয়েকদিন ধরে দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে গিয়ে কখনও বিডিও আবার কখনো থানার পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তীকে। এবার ইন্দপুরের আড়ালডিহি গ্রামে দিদির সুরক্ষা কর্মসূচীর একটি সভায় তিনি সরাসরি বেনজির আক্রমণ করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে।

 'তৃণমূলের লোকেরা দুয়ারে গেলে তাঁদের বেঁধে রাখার নিদান সুকান্তর'-বিধায়ক বলেন, 'সুকান্ত মজুমদার বলে বেড়াচ্ছেন, তৃণমূলের লোকেরা দুয়ারে গেলে তাদের বেঁধে রাখার নিদান দিচ্ছেন। সুকান্ত মজুমদার মানুষকে উস্কানি দিচ্ছেন ও বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আপনি জেনে রাখুন তৃণমূল কর্মীরা যেদিন হাত তুলবে সেদিন আপনাদের হাসপাতাল ছাড়া আর কোথাও যাবার জায়গা হবে না'। বিধায়ক অরুপ চক্রবর্তীর পর বক্তব্য রাখতে উঠে ওই সভামঞ্চেই তৃণমূলের ইন্দপুর ব্লকের সভাপতি রেজাউল খাঁ নিশানা করেন, বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে। তিনি বলেন, সুভাষ সরকার বিভিন্ন সভায় গিয়ে তৃণমূল কর্মীদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিচ্ছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget