এক্সপ্লোর

North 24 Parganas: স্নান করতে গিয়ে ডুবে মৃত ২ নাবালক, শোকস্তব্ধ এলাকা

Minor Death: হইচই হতেই স্থানীয় এক যুবক তাদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: শ্যামনগর মিলনগড়ে মর্মান্তিক দুর্ঘটনা। পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ২ শিশুর। সোমবার জগদ্দলের ২৯ নং ওয়ার্ডের  মিলনগরে এলাকার একটি পুকুরে  স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মারা যায় ২ জন। প্রতিদিনই মিলননগরের এই পুকুরে পাশের কয়েকটি পাড়া থেকে বেশ কয়েকজন যুবক স্নান করতে আসেন। তাঁদের সঙ্গে মাঝেমধ্যে দেখা যেত  কিছু শিশু ও কিশোরকেও। তার মধ্যেই ওই পুকুরেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সকালে পুকুরে স্নান করতে নেমে পীয়ূষ কুণ্ডু (৬), বিনায়ক সিং (৭)  নামে দুই কিশোর তলিয়ে যায়। হইচই হতেই স্থানীয় এক যুবক তাদের  উদ্ধার করে  ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে। স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গিয়ে এমন করে ২ নাবালক মারা যাওয়ায় শোকের ছায়া গোটা এলাকায়। 

গত বছর মালদায় প্রায় একই রকম একটি ঘটনা ঘটেছিল। মালদার (Malda) চাঁচলের হারোহাজারা গ্রামে খেলতে খেলতে জলে ডুবে মারা গিয়েছিল ২ শিশু। দুপুরে খেলছিল ওই দুই শিশু।  পুকুর পাড়ে খেলতে খেলতে হঠাৎ জলে ডুবে যায় একজন। তাকে পুকুরে পড়ে যেতে দেখে আরেক জন ছুটে এসেছিল। সেও জলে নামতে গিয়ে ডুবে যায়। বেশ কিছুক্ষণ পরে টের পেয়েছিলেন গ্রামবাসীরা। তাঁদের কয়েকজন জল থেকে তুলে ওই দুজনকে হাসপাতালে পাঠালেও মৃত বলে ঘোষণা করা হয় তাদের। 

আর চলতি বছরের মার্চে হোলির দিনে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছিল যাদবপুর ক্যাম্পাসে। দোল খেলতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন এক ছাত্র। পরে পুলিশ এসে পুকুর থেকে উদ্ধার করে ওই ছাত্রের দেহ। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। মৃত ছাত্র বেহালার পর্ণশ্রীর বাসিন্দা ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তনী অর্থাৎ ২০২২ সালে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করেছিলেন তিনি। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা খবর দিয়েছিল পুলিশকে। পুলিশের ডুবুরিরা এসে দেহ উদ্ধার করে এসএসকেএমে পাঠিয়েছিল। সেখানের চিকিৎসকেরা জানিয়েছিলেন ঘটনাস্থলেই মহম্মদ আসিফ মণ্ডলের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: নীল, কমলা না কি সাদা? কোন পাসপোর্ট আপনার? কেন এত ভাগ?

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget