এক্সপ্লোর

Passports in India: নীল, কমলা না কি সাদা? কোন পাসপোর্ট আপনার? কেন এত ভাগ?

Indian Passport: কে কোন পাসপোর্ট পাবেন? নির্ভর করে কীসের উপর?

কলকাতা: কেউ যান ঘোরার জন্য, কেই যান কাজে আবার কেউ যান পড়াশোনা বা গবেষণা করতে। বিদেশ যাওয়া বা বিদেশ যেতে চাওয়া ভারতীয়ের সংখ্যা কম নয়। কিন্তু বিদেশ যেতে চাইলে সবার আগে যেটা হাতে থাকা প্রয়োজন তা হল পাসপোর্ট। এই নথি না থাকলে বিদেশ যাওয়াই সম্ভব নয়। তার সঙ্গেই ভিসা-সহ আরও একাধিক শর্ত মানতে হবে, তবেই মিলবে অনুমতি। প্রথমেই যেহেতু পাসপোর্ট প্রয়োজন, তাই আগে সেদিকেই নজর দেওয়া যাক।

আমাদের অনেকেরই পাসপোর্ট রয়েছে, সাধারণত যা দেখা যায় তা হল গাঢ় নীল রংয়ের বইয়ের মতো দেখতে একটি নথি। কিন্তু এটিই কিন্তু একমাত্র পাসপোর্ট নয়। ভারত সরকারের তরফে ফিজিক্যাল পাসপোর্ট হিসেবে অন্তত ৪ রকমের পাসপোর্ট দেওয়া হয়। বিভিন্ন শর্ত এবং কার পাসপোর্ট তার উপর ভিত্তি করে এই পাসপোর্টের রং নির্ভর করে। দেখে নেওয়া যাক ভারতে কত রকমের পাসপোর্ট ইস্যু করা হয়।

সাধারণ পাসপোর্ট:
এই পাসপোর্টই সাধারণ নাগরিকদের হাতে দেখা যায়। গাঢ় নীল রঙের এই পাসপোর্ট Blue Personal Passport বলেও পরিচিত। ঘোরা, পড়াশোনা, কাজ, চিকিৎসা-সবের জন্যই বিদেশে গেলে আমজনতার এই পাসপোর্ট হাতে থাকা প্রয়োজন। অনলাইনে আবেদন করতে হয়। তাড়াতাড়ি প্রয়োজন হলে তৎকাল পরিষেবায় এই পাসপোর্ট বানানো যায়, তবে অতিরিক্ত টাকা লাগে।

সাদা পাসপোর্ট:
এটি ভারতের অন্যতম শক্তিশালী পাসপোর্ট। উচ্চপদস্থ সরকারি আমলারা এই পাসপোর্ট পেয়ে থাকেন। সরকারের কাজে বিদেশে গেলে এই পাসপোর্ট দেওয়া হয়ে থাকে তাঁদের। মাইগ্রেশনের সময় যাতে সুবিধা হয় এবং যাতে বোঝা যায় ওই ব্যক্তি ভারত সরকারের প্রতিনিধি হিসেবে এসেছেন তার জন্যই এমন পাসপোর্ট। 

কমলা পাসপোর্ট:
২০১৮ সাল থেকে এই পাসপোর্ট (Passport) ইস্যু করা শুরু হয়েছে। সেই সমস্ত ভারতীয় নাগরিক যাঁরা ততটা প্রথাগত শিক্ষায় শিক্ষিত হননি, বিদেশে কাজের জন্য যাচ্ছেন তাঁদের জন্য এই পাসপোর্ট আনা হয়েছে। অন্য পাসপোর্টের মতো এর একদম শেষের পাতায় আলাদ করে সব তথ্য থাকে না। এই পাসপোর্ট যাঁদের রয়েছে তাঁরা ECR (emigration check required) তালিকায় পড়েন। 

মেরুন পাসপোর্ট:
এই রঙের পাসপোর্ট আদতে কূটনৈতিক পাসপোর্ট। ভারতীয় কূটনৈতিক, সংসদের সদস্য, মন্ত্রী, শীর্ষস্তরের সরকারি আমলা, রাজ্যস্তরের শীর্ষস্থানীয় আমলা এই পাসপোর্ট পান। তবে এই ধরনের পাসপোর্ট এখন ই-পাসপোর্ট হিসেবেই ইস্যু হয়।

এছাড়াও রয়েছ ই-পাসপোর্ট। এটি ফিজিক্যাল পাসপোর্ট নয়। শীঘ্রই এই সুবিধা আনার ব্যবস্থা হচ্ছে। ইলেকট্রনিক চিপ থাকবে একটি যাতে ওই ব্যক্তির তথ্য থাকবে। সহজেই ইমিগ্রেশনের কাজ হবে। জাল করাও কঠিন হবে।

আরও পড়ুন: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget