North and South Dinajpur Weather Update: সকাল থেকেই বৃষ্টি ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: সকাল-রাতে বৃষ্টি, মাঝে স্বস্তি দিতে পারে দুপুর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সকাল থেকেই হালকা বা মাঝারি বৃষ্টির মুখ দেখতে পারে উত্তর দিনাজপুর।

Weather Update: সকাল-রাতে বৃষ্টি, মাঝে স্বস্তি দিতে পারে দুপুর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সকাল থেকেই হালকা বা মাঝারি বৃষ্টির মুখ দেখতে পারে উত্তর দিনাজপুর। তবে সব জায়গায় এই বৃষ্টি নাও হতে পারে। জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। সকাল ৬ টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯৪ শতাংশ। ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টি হলেও সেভাবে হাওয়ার গতিবেগ না থাকায় আদ্রতায় অস্বস্তি বাড়তে পারে জেলাবাসীর।
South Dinajpur Weather update: একই অবস্থা হতে পারে দক্ষিণেও। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ দিনভর বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে। সকালে জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৬ কিলোমিটার। জেলার সব জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেই ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি।
সামনে কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা। এই উৎসবের মরসুমে পুজোর মতো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনও ভ্রুকুটি দেখা যাবে কিনা সেই প্রসঙ্গে এখনও কোও আভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও চরম আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। হাঁসফাঁস অবস্থা থেকে এখনই রেহাই নেই।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
Before You Go
West Bengal Assembly News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ






















